Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬

‘এশা মার্ডার: কর্মফল’ নিয়ে আসছেন বাঁধন

আজমেরী হক বাঁধন | ছবি: চিত্রালী

আবারও একটি নারী প্রধান গল্পের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সিনেমার নাম- ‘এশা মার্ডার: কর্মফল’। ছবিতে বাঁধন অভিনয় করবেন পুলিশের একজন তদন্ত অফিসারের চরিত্রে।

২১ আগস্ট রাজধানীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমার লোগো উন্মোচনসহ কলাকুশলীদের পরিচিতি অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন বাঁধনসহ সিনেমার সাথে সংশ্লিষ্ট অন্যান্য কলাকুশলীরা। অনুষ্ঠানে ‘খুফিয়া’ খ্যাত অভিনেত্রী নিজেই জানান তার চরিত্রটি নিয়ে।

বাঁধন ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করতে যাচ্ছেন শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, পূজা এগনেজ ক্রুজ সহ আরও অনেকে। কপ ক্রিয়েশন ও বিঞ্জ-এর যৌথ প্রযোজনায় নির্মিতব্য চলচ্চিত্রটিতে বাঁধন যেখানে পুলিশ অফিসার, পূজাকে সেখানে দেখা যাবে সিনেমার নাম ভূমিকায় অভিনয় করতে।

শহীদুজ্জামান সেলিম ও মিশা সওদাগর । ছবি: চিত্রালী

মূলত ২০০৯ সালে ঢাকার আজীমপুরে ঘটে যাওয়া একটি চাঞ্চল্যকর খুনের ঘটনা নিয়ে নির্মাণ করা হবে ছবিটি। এদিকে ‘ঢাকা অ্যাটাক’, ‘মিশন এক্সট্রিম’ ও ‘ব্ল্যাক ওয়ার’-এর মত সিনেমা উপহার দেওয়ার পর বিশেষ পরিচিতি লাভ করেন সানী সানোয়ার। এবার ‘এশা মার্ডার: কর্মফল’ হলো তার চতুর্থ প্রজেক্ট।

সিনেমাটি নিয়ে সানী জানান, “২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত দীর্ঘ ৫ বছর সময় নিয়েছি চিত্রনাট্য প্রস্তুত করতে। শেষমেষ বিঞ্জ’কে পাশে পেয়ে সিনেমাটি নির্মাণের পথ অনেকটা প্রশস্ত হয়েছে।”

উল্লেখ্য যে, আগামী এক মাসের মধ্যে সিমেনাটির চিত্রধারণের কাজ শুরু হতে যাচ্ছে। আর এটি মুক্তি পাবে আগামী ঈদুল ফিতরে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মালয়েশিয়ায় সন্তানকে নিয়ে সমুদ্রে পরীমণি

সন্তানকে নিয়ে একান্ত সময় কাটাচ্ছে পরীমণি ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। ২০২২ সালের ১০ আগস্ট…
মালয়েশিয়ায় সন্তানকে নিয়ে সমুদ্রে পরীমণি

আসিফ আকবর জেমস ও পরীমণিকে কঠিন প্রশ্ন করলেন

আসিফ আকবরের প্রশ্ন বিনোদন অঙ্গন ছাড়াও নানা সামাজিক ও সাংস্কৃতিক ইস্যুতেও সরব ও স্পষ্টভাষী হিসেবে পরিচিত…
আসিফ আকবর জেমস ও পরীমণিকে

জুয়েল নামটি হারিয়ে গেলেও রয়ে গেছে তার গান  

৮০’র দশকের এক শিল্পী ১৯৮০ সালের কথা। কিশোর এক গায়কের গান সাড়া ফেলে দিয়েছে বাংলাদেশে। তার মায়াময় কিশোর…
জুয়েল নামটি হারিয়ে গেলেও
0
Share