Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬

এবার ‘শাকিব-রাফী’র সিনেমা

শাকিব খান ও রায়হান রাফী (বাম থেকে) | ছবি: ফেসবুক

চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে পরিচালক রায়হান রাফী নির্মাণ করতে যাচ্ছেন সিনেমা। এর আগেও এমন খবর শোনা গেলেও পরে আর সেই যাত্রা সম্পন্ন হয়নি। তবে এবার খবর পাক্কা। কাজ শুরু হবে শাকিবকে নিয়ে রাফীর নির্মিতব্য ‘প্রেমিক’ সিনেমার। আনুষ্ঠানিক ঘোষণাও আসবে শীঘ্রই।

আগেরবার যখন ‘প্রেমিক’ সিনেমা নির্মাণের ঘোষণা এসেছিল, তখন কানাঘুষা শোনা যায় শাকিব ও রাফীর মধ্যকার সম্পর্কের অবনতি ঘটার। ফলশ্রুতিতে সেই ছবি আর নির্মাণ করা হয়নি। কিন্তু নতুন খবর হলো, সম্পর্কের উন্নতি ঘটেছে এই নায়ক ও নির্মাতার। তাই ছবিটি নিয়ে কাজ শুরু হবে আবার। এরপর আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে এটি।

একটি নির্ভরযোগ্য সূত্র হতে জানা যায়, শাকিবের সাথে কয়েক দফায় মিটিং হয়েছে ‘প্রেমিক’ সিনেমা নির্মাণের সংশ্লিষ্টদের। সিনেমাটির প্রযোজনায় থাকছে চরকি ও আলফা আই। তাই মিটিংয়ের সময় রাফীর সাথে উপস্থিত ছিলেন চরকি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মের প্রধান রেদওয়ান রনি ও আলাফা আই-য়ের শাহরিয়ার শাকিলও। পাকাপাকি হয়েছে সব কথা। এবার কেবল আনুষ্ঠানিক ঘোষণা আসার পালা।

রাফী ছবিটির ব্যাপারে জানান, শাকিব বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক। তাই তিনি সব সময়ই শাকিবের সাথে কাজ করতে আগ্রহী ছিলেন। এই নায়কের সাথে কাজ করা নিয়ে তিনি আরও বলেন, “আমরা একসঙ্গে হলে অবশ্যই ভালো কিছু হবে।“

গেলো ঈদুল আজহা থেকে দেশীয় প্রেক্ষাগৃহগুলোতে বাংলা সিনেমার জোয়াড় শুরু হয়েছে। শাকিব-রাফীর জুটি পেয়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রত্যাশা আরও হাজারগুণ বেঁড়ে যাবে বলেই এখন আশা করা যাচ্ছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মালয়েশিয়ায় সন্তানকে নিয়ে সমুদ্রে পরীমণি

সন্তানকে নিয়ে একান্ত সময় কাটাচ্ছে পরীমণি ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। ২০২২ সালের ১০ আগস্ট…
মালয়েশিয়ায় সন্তানকে নিয়ে সমুদ্রে পরীমণি

মায়ের শাড়িতে ফারিণ – অতীত স্মৃতি রোমন্থন

মায়ের প্রতি গভীর মমত্ববোধ ফারিণের দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ।  ছোট পর্দা থেকে বড় পর্দা সবখানেই…
মায়ের শাড়িতে অতীতে ফিরলেন ফারিণ

আসিফ আকবর জেমস ও পরীমণিকে কঠিন প্রশ্ন করলেন

আসিফ আকবরের প্রশ্ন বিনোদন অঙ্গন ছাড়াও নানা সামাজিক ও সাংস্কৃতিক ইস্যুতেও সরব ও স্পষ্টভাষী হিসেবে পরিচিত…
আসিফ আকবর জেমস ও পরীমণিকে

জুয়েল নামটি হারিয়ে গেলেও রয়ে গেছে তার গান  

৮০’র দশকের এক শিল্পী ১৯৮০ সালের কথা। কিশোর এক গায়কের গান সাড়া ফেলে দিয়েছে বাংলাদেশে। তার মায়াময় কিশোর…
জুয়েল নামটি হারিয়ে গেলেও
0
Share