Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মে ১৬, ২০২৬

এবার খলনায়ক হচ্ছেন দক্ষিণী সুরিয়া!

দক্ষিণী তারকা সুরিয়া | ছবি: ফেসবুক

যশরাজ ফিল্মসের ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি নিয়ে জানা গেল নতুন তথ্য, ‘ধুম ৪’-এর খলনায়ক হিসেবে দেখা দিচ্ছেন দক্ষিণী তারকা সুরিয়া।  

বেশ কয়েক মাস ধরেই নাকি প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে এই ছবি নিয়ে কথা চলছে দক্ষিণি তারকার। এরই মধ্যে তার কাছে এ চরিত্রে অভিনয়ের প্রস্তাব পাঠিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস। নায়কের পক্ষ থেকে সবুজ সংকেতও আছে। যেকোনো সময় আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।

একটি সূত্র ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে জানিয়েছে, প্রযোজক আদিত্যর ধুম সিরিজের প্রতি আলাদা টান আছে। ভারতের সেরা অভিনয়শিল্পী ও নির্মাতা নিয়ে ধুম ফ্র্যাঞ্চাইজিকে ফিরিয়ে আনতে চাইছেন আদিত্য। সে কারণেই সুরিয়াকে প্রস্তাব দিয়েছেন তিনি।

ধুম ফোরে চূড়ান্ত হলে এটি হবে সুরিয়া অভিনীত দ্বিতীয় হিন্দি সিনেমা। এর আগে অক্ষয় কুমার অভিনীত ‘সারফিরা’য় অতিথি চরিত্রে দেখা দিয়েছিলেন তিনি। এটি ছাড়া এ বছর কোনো সিনেমা মুক্তি পায়নি দক্ষিণী এই তারকার।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কারিনা কায়সারের মৃত্যুতে তারকা অঙ্গনে শোকের ছায়া

কারিনার মরদেহ আসবে রোববার, সোমবার দাফন মুন্সিগঞ্জে কারিনা কায়সারের মৃত্যুতে তারকা অঙ্গনে শোকের ছায়া নেমেছে।…
কারিনা কায়সারের মৃত্যুতে তারকা অঙ্গনে শোকের ছায়া

ফিলিস্তিনিদের পক্ষে লড়ে যাবেন অভিনেত্রী হান্নাহ আইনবাইন্ডার

অভিনেত্রী হান্নাহ আইনবাইন্ডার এবারের ৭৯তম কান চলচ্চিত্র উৎসবে ‘টিনএজ সেক্স অ্যান্ড ডেথ অ্যাট ক্যাম্প মিসমা’…
অভিনেত্রী হান্নাহ আইনবাইন্ডার
0
Share