Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জুন ২৭, ২০২৬

‘এই পিচ্চি- টু গুড’ বললেন মেহজাবীন

রাফসান সাবাবের হোয়াট এ শোতে মেহজাবীন | ছবি: ফেসবুক

সম্প্রতি মেহজাবীন চৌধুরীকে চমকে দিলেন ফয়েজ আহমেদ নামের এক ক্ষুদে ভক্ত। কিভাবে? সেও এক মজার ঘটনা।

প্রিয় মালতীর প্রমোশনে এদিক সেদিক ছুটে বেড়াচ্ছেন সিনেমাটির টিম এবং মেহজাবীন। তারা পৌঁছে যান রাফসান শাবাবের শো ‘হোয়াট আ শো’র একটি এপিসোডে। সেখানে গেজ দ্যা স্টার অংশেই চমকটা তৈরি ছিল মেহজাবীনের জন্য। এই  অংশের আগেই মেহজাবীন চৌধুরী তার জেদ্তার রেড কার্পেটে হাটার অনুভূতি নিয়ে আলাপ করছিলেন। রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালের এই আয়োজনে প্রিয় মালতী নিয়ে হাজির হয়েছিলেন পরিচালক শঙ্খ দাশগুপ্ত, মেহজাবীনসহ অন্যান্যরা। সেখানে মেহজাবীনের সাথে দেখা হয় অনেকের সাথেই, যাদের মাঝে রনবীর কাপুরের সাথে তার সেলফি নিয়ে বাংলাদেশের ভক্তরা দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন। 

হোয়াট আ শোতে শঙ্খ দাশগুপ্তের সাথে অতিথি হয়ে এসে মেহজাবীন তার স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, তিনি রনবীরের বেশ বড় ভক্ত। তিনি একটি  সেলফির কথা বলতেই রনবীর নিজে ফোন হাতে নিয়ে সেলফি তোলেন। কারণ রনবীর তার থেকে লম্বা। 

এর পরেই গেজ দ্যা স্টার অংশে রনবীরের ছবি আসে। যেখানে ফয়েজ আহমেদ নামের ক্ষুদে দর্শক ‘ক্লু’ দেন, পেছনের তারকা মেহজাবীনের থেকে লম্বা।  তাতেই পুরো হল তালিতে ফেটে পড়েন। উপস্থাপক বুঝতে পারেন কি বলছেন সেই ভক্ত। ক্ষাণিক বাদে মেহজাবীনও বোঝেন যে তার আগের ্কথার সুত্র ধরেই ক্লু  দেওয়া। এবং ঐ পয়েন্ট তিনি পান। তবে উপস্থিত আরেক অতিথি শঙ্খ দাশগুপ্ত বিষয়টা ধরতেও পারেননি। 

উপস্থাপক রাফসান এটি তার শোয়ের সেরা ক্লু হিসেবে ঘোষণা করেন। আর মেহজাবীন হেসে বলেন, ’এই পিচ্চি… টু গুড..’। 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিশ্বমঞ্চে বাংলাদেশের মণিপুরি সংস্কৃতি তুলে ধরলেন সুইটি দাস

বিশ্বমঞ্চে মণিপুরি সংস্কৃতি বাংলাদেশের মণিপুরি নৃত্যশিল্পী ও গবেষক সুইটি দাস তাইওয়ানে অনুষ্ঠিত আন্তর্জাতিক…
মণিপুরি সংস্কৃতি তুলে ধরলেন সুইটি দাস

‘লাইফলাইন’ দেখে কাঁদলেন বিদ্যা সিনহা মিম- আ খ ম হাসানের প্রথম

সিনেমা লাইফলাইন গেল বৃহস্পতিবার রাজধানী ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে চরকি অরিজিনাল ফিল্ম…
বিদ্যা সিনহা মিম

কমল হাসান যে কারণে বলিউড থেকে দূরে সরে গিয়েছিলেন

মাফিয়া ও কালো টাকার বলিউড ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী ও বহুমাত্রিক অভিনেতা কমল হাসান । তামিল সিনেমায়…
কমল হাসান

অপূর্ব ও তাঁর ছেলের একইদিনে জন্মদিন হওয়ায় বইছে আনন্দ

একইদিনে বাবা-ছেলের জন্ম বাংলা নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর আজ জন্মদিন। ১৯৮৫ সালের ২৭ জুন…
অপূর্ব ও তাঁর ছেলের একইদিনে জন্মদিন
0
Share