Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬

ঈদের আমেজে তিন তারকার বিয়ে

ঈদের ছুটির রেশ কাটতে না কাটতেই ৪ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় আসে দেশের তিন তারকার বিয়ের খবর। ফেসবুকে ছবি পোস্ট করার পর তাদের বিয়ের খবরটি প্রকাশ্যে আসে।

গত শুক্রবার ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ও কনটেন্ট ক্রিয়েটর শামীম হাসান সরকার বিয়ে করেছেন। এদিন সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে বিয়ের সংবাদ জানান অভিনয়শিল্পী নিজেই। স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে প্রোফাইল ছবি পরিবর্তন করেছেন তিনি। সেই পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ কবুল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।’

শুক্রবার দুপুরে মিরপুর ডিওএইচএসে শামীমের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে। শামীম হাসান সরকারের স্ত্রীর প্রোফাইল থেকে জানা গেছে, মেয়ের নাম আফসানা আক্তার প্রীতি। বাড়ী ফরিদপুর।  পড়াশোনা করছেন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। আফসানার সঙ্গে চার মাস ধরে শামীরের পরিচয়, এরপর পারিবারিকভাবে তাদের কথাবার্তা আগায়। দুই পরিবারের সম্মতিতে পরে বিয়েটা পারিবারিকভাবেই সম্পন্ন হয়েছে।  

 এছাড়াও বিয়ে করেছেন সংগীতাঙ্গনের পরিচিত মুখ আরাফাত মহসিন নিধি। সুরকার ও সংগীত পরিচালক নিধি মাঝেমধ্যে গানও গেয়ে থাকেন। করেন আবহসংগীতের কাজও। বিয়ে করেছেন কনটেন্ট ক্রিয়েটর রাবা খানকে। চার বছরের প্রেমের সম্পর্ক শেষে গত শুক্রবার বিয়ে করেছেন তারা।

জানা গেছে, গানের সূত্র ধরে তাদের সম্পর্ক। চার বছর প্রেম করার পরে গত শুক্রবার বিকেলে তা বিয়ের রূপ নিয়েছে। ঢাকার তেজগাঁওয়ের একটি রেস্টুরেন্টে নিধি-রাবা পক্ষের বন্ধু ও স্বজনের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়। ২০২২ সালে প্রকাশিত ‘প্রেমিকা’ গানে প্রথম এক হয় নিধি ও রাবা। গানটির কথা ও সুর দুজনেরই।   

এবারের পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘বরবাদ’ এর আবহ সংগীতের কাজ করেছেন আরাফাত মহসিন। এর আগে ‘তুফান’ ছবির আবহ সংগীতের কাজ করেও প্রশংসা কুড়িয়েছেন তিনি। ‘দাগি’ ছবির নিশোর গাওয়া গানটিতে কণ্ঠও দিয়েছেন আরাফাত মহসিন।

২০২০ সালে ফোর্বস ম্যাগাজিনের অনূর্ধ্ব-৩০ ক্যাটাগরিতে এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে নির্বাচিত ৩০ তরুণ উদ্যোক্তার তালিকায় স্থান পেয়েছিলেন রাবা খান। নিজের ইউটিউব চ্যানেল ‘দ্য ঝাকানাকা প্রজেক্ট’-এ সমাজের নানা বিষয়ে ব্যঙ্গাত্মক ভিডিও বানিয়ে তরুণদের মধ্যে পরিচিতি পেয়েছেন রাবা খান।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

নেটফ্লিক্সকে হারিয়ে ওয়ার্নার ব্রাদার্সকে কিনছে প্যারামাউন্ট

ডব্লিউবি, প্যারামাউন্ট ও নেটফ্লিক্স হলিউডের প্রযোজনা সংস্থা ওয়ার্নার ব্রাদার্সকে কিনবে প্যারামাউন্ট…
নেটফ্লিক্সকে হারিয়ে ওয়ার্নার ব্রাদার্সকে কিনছে প্যারামাউন্ট
0
Share