Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জানুয়ারি ২৪, ২০২৬

ইহলোক ত্যাগ করেছেন জিনাত বরকতউল্লাহ

বিজরী বরকতউল্লাহর সাথে জিনাত বরকতউল্লাহ

প্রখ্যাত নৃত্যশিল্পী জিনাত বরকতউল্লাহ ইন্তেকাল করেছে। ২০ সেপ্টেম্বর ধানমণ্ডিতে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শারীরিক নানা জটিলতা নিয়ে অনেকদিন ধরেই লড়াই করছিলেন গুনী এই শিল্পী । ২০২৩ সালের মার্চ মাসে মস্তিষ্কে রক্তক্ষরণ এবং ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে কিছুদিন ভর্তিও ছিলেন তিনি।

মাত্র চার বছর বয়সে নৃত্যশিল্পী গাজী আলিমুদ্দিন মান্নানের কাছে নৃত্য শেখা শুরু করেন জিনাত বরকতউল্লাহ। বুলবুল ললিতকলা একাডেমিতে নৃত্যে প্রশিক্ষণ নেওয়া এ শিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করে বিশ্ববিদ্যালয়ের পারফর্মিং আর্টস একাডেমিতে যোগ দেন । ২৭ বছর ধরে শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা বিভাগের অন্তর্ভুক্ত প্রোডাকশন বিভাগের পরিচালক হিসেবেও নিযুক্ত ছিলেন জিনাত ।

১৯৮০ সালে বিটিভির নাটক ‘মারিয়া আমার মারিয়া’ দিয়ে অভিনয়জীবন শুরু করা এ শিল্পী প্রায় ৮০টি টেলিভিশন নাটকে অভিনয় করেছেন।

নৃত্যশিল্পে অবদানের জন্য ২০২২ সালে একুশে পদক পেয়েছেন জিনাত বরকতউল্লাহ।

২০২০ সালের ৩ আগস্ট করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান জিনাত বরকতুল্লাহর স্বামী টিভি ব্যক্তিত্ব মোহাম্মদ বরকত উল্লাহ। তিনি দুই মেয়ে কাজরী ও বিজরী বরকতউল্লাহকে রেখে গেছেন।


Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিপিএলের ফাইনালে মঞ্চ মাতালেন তিশা

দর্শকদের ভালোবাসা-সম্মানে আপ্লুত তিশা বিপিএলের ফাইনাল ঘিরে ছিল বর্ণিল আয়োজন। শিরোপা লড়াই শুরুর আগেই দর্শকদের…
বিপিএলের ফাইনালে মঞ্চ মাতালেন তিশা

অস্কারে রেকর্ড গড়ল সিনার্স, সর্বোচ্চ ১৬ মনোনয়ন

অস্কারের ৯৭ বছরের রেকর্ড ভাঙল সিনার্স ৯৮তম অস্কারে ২৪ বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৬ মনোনয়ন পেয়ে রেকর্ড গড়ল…
অস্কারে রেকর্ড গড়ল সিনার্স, সর্বোচ্চ ১৬ মনোনয়ন

প্রিন্স সিনেমা নিয়ে শাকিব খানের নতুন বার্তা

শ্রীলঙ্কায় শুটিং ফেলে হঠাৎ দেশে শাকিব খান সফর ছিল মাত্র এক দিনের। তবু সেই অল্প সময়েই বিনোদন অঙ্গনে আলোচনার ঝড়…
প্রিন্স সিনেমা নিয়ে শাকিব খানের নতুন বার্তা
0
Share