Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মে ২৭, ২০২৬

ইত্যাদিতে সাফা, সাদিয়া, সামিরা ও ইভানার নৃত্য

ঈদের বিশেষ ইত্যাদি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন অভিনেত্রী সাফা কবির, পারসা ইভানা, সামিরা খান মাহি এবং সাদিয়া আয়মান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুষ্ঠানটির নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন এই তথ্য জানিয়েছে। এই চার তারকার সঙ্গে থাকবেন একদল নৃত্যশিল্পী। নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ।

গতকাল রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি বছর নাচের মিউজিক, বিষয় এবং চিত্রায়ণে বৈচিত্র্য আনার চেষ্টা করা হয়। হানিফ সংকেত এবারের ইত্যাদি-তে এক ভিন্ন ধরনের নাচের আয়োজন করেছেন।

ফাগুন অডিও ভিশন আরও জানিয়েছে, সব সময় যে ধরনের নাচ এবং নাচের মিউজিক দর্শকরা দেখতে অভ্যস্ত, ইত্যাদি তাদের চেয়ে একটু ব্যতিক্রমী কিছু উপস্থাপন করার চেষ্টা করেছে। নাচটিকে আরো প্রাণবন্ত করতে শিল্পীরা নিয়মিত মহড়া দিয়েছেন।

এবারের নাচের মিউজিকে রয়েছে ক্লাসিক্যাল, ফোক, অ্যারাবিক এবং আধুনিক কম্পোজিশনের সংমিশ্রণ। মিউজিকের নতুনত্ব এবং নাচের কম্পোজিশনে বৈচিত্র্য তৈরি করা হয়েছে। হানিফ সংকেতের সার্বিক তত্ত্বাবধানে গানের সংগীত পরিচালনা করেছেন তরুণ সংগীত পরিচালক আকাশ মাহমুদ।

প্রতিবারের মতো এবারের ঈদেও বিশেষ ইত্যাদি অনুষ্ঠানটি বিটিভিতে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। অনুষ্ঠানটির রচনা, পরিচালনা এবং উপস্থাপনা করেছেন হানিফ সংকেত, এবং নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘ভূতের ভবিষ্যৎ’ নির্মাতা অনীক দত্তের রহস্যজনক মৃত্যু

টালিউডে শোক টালিউডে নেমে এসেছে শোকের ছায়া। প্রখ্যাত নির্মাতা অনীক দত্ত আর নেই। বুধবার হাসপাতালে চিকিৎসাধীন…

বনলতা সেন ও রইদ – জনতার মনস্তত্ত্বে ফিরছে শিল্প ও দর্শনভাবনা

যুগসন্ধিক্ষণের সিনেমা বাংলাদেশি সিনেমার ইতিহাসে একেবারেই কম কিংবা ঈদ উপলক্ষে মুক্তি পেতে যাওয়া সিনেমার ইতিহাসে…

গিটার হাতে বিপ্লবী শাকিব, আলোচনায় ‘রকস্টার’ পোস্টার

নতুন লুকে শাকিব খান এবারের ঈদুল আজহায় বড় পর্দায় ঝড় তুলতে আসছে শাকিব খান অভিনীত বহুল আলোচিত সিনেমা রকস্টার।…
0
Share