Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জুন ২৬, ২০২৬

আসছে হীরামান্ডির দ্বিতীয় কিস্তি

‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’ পোস্টার | ছবি: ইনস্টাগ্রাম

সঞ্জয় লীলা বানসালির প্রথম ওটিটি সিরিজ ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’ -এর দাপট না থামতেই, ‘হীরামান্ডি ২’ নির্মাণের ঘোষণা দিলো নেটফ্লিক্স। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের অফিশিয়াল ইনস্টাগ্রামে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।  

‘হীরামান্ডি ২’ পোস্টার |ছবি: ইনস্টাগ্রাম

৩ জুন ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে হীরামান্ডির বিশেষ চমক দিলো নেটফ্লিক্স। প্রকাশিত ভিডিও-তে দেখা গেছে, মুম্বাইয়ের কার্টার রোডে ১০০ নৃত্যশিল্পী আনারকলি ও ঘুঙুর পরে নাচছেন। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘মেহফিল আবার জমবে, ‘হীরামান্ডি টু’ যখন আসবে’।

‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’ বিভিন্ন দৃশ্য কোলাজ করা | ছবি: নেটফ্লিক্স

সিজন ২ নির্মাণের বিষয়ে এক বিবৃতিতে বানসালি জানিয়েছেন, ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’-এর প্রতি ভালবাসা ও প্রশংসা পেয়ে আমি ধন্য। শোটি বিশ্বব্যাপী দর্শকদের আনন্দ দিয়েছে। নির্মাণের জন্য নেটফ্লিক্সের চেয়ে ভালো সাথী আর হতে পারে না। আনন্দের সাথে জানাচ্ছি যে সিজন টু নিয়ে আমরা খুব শিগগির ফিরবো।’    

নির্মাতা সঞ্জয় লীলা বানসালি | ছবি: ইন্ডিয়া টুডে

যদিও এর আগে নির্মাতা বলেছিলেন, ‘সব কাজ দ্বিতীয়বার হয় না। সব পরিশ্রম একই ভাবে দ্বিতীয়বার করা সম্ভব নয়। তেমনই হীরামান্ডি আবার তৈরি করা আমার পক্ষে অসম্ভব। গল্পের ব্যাপ্তির কারণেই আমি সিনেমার বদলে সিরিজ তৈরির কথা ভেবেছিলাম। আর এই এক সিরিজেই আমার গল্প বলা শেষ।’

‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’ -এর অভিনয়শিল্পীরা একত্রে | ছবি: নেটফ্লিক্স

উল্লেখ্য, ১ মে নেটফ্লিক্সে মুক্তির পর রীতিমত তান্ডব চালিয়েছে ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’। এর আগে সঞ্জয় লীলা বানসালি নির্মিত ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’, ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ দর্শক ও সমালোচকদের কাছে প্রশংসিত হয়েছিল।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

নারী ক্রিকেটারদের জন্য আইসিসির উদ্যোগে মুগ্ধ দীপিকা পাড়ুকোন

আইসিসির প্রশংসায় দীপিকা নারী ক্রিকেটারদের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন মাতৃত্বকালীন…
নারী ক্রিকেটারদের জন্য আইসিসির উদ্যোগে মুগ্ধ দীপিকা পাড়ুকোন

বিয়ের খবর প্রকাশ্যে আসায় বিস্মিত আমির খান

আমিরের তৃতীয় বিয়ে বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। দীর্ঘদিনের সঙ্গী গৌরী…
এটা খুবই ব্যক্তিগত আয়োজন। ঘরেই খুব সাধারণভাবে নিবন্ধন করে বিয়ে হবে। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরাই শুধু থাকবে।

দুই দশক পর আলোচনায় ‘তারে জমিন পার’ এর সচেত ইঞ্জিনিয়ার

বলিউড ছেড়ে চিকিৎসক সম্প্রতি একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় এক শিশুশিল্পীকে। অনেকেই…
দুই দশক পর আলোচনায় ‘তারে জমিন পার’ এর সচেত ইঞ্জিনিয়ার
0
Share