Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬

আসছে মেহজাবীন-ইয়াশের ‘ফরগেট মি নট’

‘ফরগেট মি নট’ ওয়েবফিল্মের পোস্টারে মেহজাবীন চৌধুরী ও ইয়াশ রোহান | ছবি: ফেসবুক

ছাত্র আন্দোলন, সরকার পতন ‌এবং ভয়াবহ বন্যা, তিনটি বড় বড় আঘাত সামলে স্বাভাবিক হতে শুরু করেছে দেশ। তাই তো দীর্ঘ দেড় মাসের স্থবিরতা কাটিয়ে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আসছে তরুণ নির্মাতা রবিউল আলম রবি পরিচালিত ‘মিনিস্ট্রি অফ লাভ’-এর চতুর্থ ফিল্ম ‘ফরগেট মি নট’।

এক বিজ্ঞপ্তিতে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি জানিয়েছেন, ‘বিষণ্ণ ও স্থবির জন-জীবনে চঞ্চলতা ফেরানোর লক্ষ্যে নতুন কনটেন্ট নিয়ে ফিরছে চরকি। মেহজাবীন চৌধুরী অভিনীত ওয়েব ফিল্ম ‘ফরগেট মি নট’ শিগগিরই দেখতে পাবে দর্শক।’

চরকিতে নির্মাতা রবিউল আলম রবি নির্মিত ‘ঊনলৌকিক’ ও ‘ক্যাফে ডিজায়ার’ কনটেন্ট দুটি দর্শক পছন্দ করেছে। এই সিনেমাটি নিয়েও আশাবাদী এই পরিচালক। পরিচালক রবি বলেন, ‘সম্পর্কের নানা ঘটনা ছড়িয়ে ছিটিয়ে থাকবে ওয়েব ফিল্মটিতে। আমার অন্য কনটেন্টগুলোর মত এটিও দর্শক জনপ্রিয়তা পাবে বলে আশা করছি। এর বেশি কিছু বলার নেই এখন। এই ফিল্মটি দিয়ে দর্শক মনে স্বস্তি ফিরুক এটাই চাওয়া।’

এই ওয়েবফিল্ম দিয়ে বিরতি কাটিয়ে ফের ক্যামেরার সামনে আসছেন মেহজাবীন চৌধুরী। আগামী ৫ সেপ্টেম্বর থেকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাবে এই সিনেমাটি। সর্বশেষ গত ১৬ জুন চরকিতে মুক্তি পেয়েছিল তাহসান খান অভিনীত সিরিজ বাজি। মেহজাবীন চৌধুরী ছাড়াও এতে অভিনয় করেছেন ইয়াশ রোহান, বিজরী বরকতউল্লাহ, ইরফান সাজ্জাদসহ অনেকে।

প্রসঙ্গত, চরকির ‘মিনিস্ট্রি অফ লাভ’ প্রেজেক্টর তিনটি ওয়েব ফিল্ম প্রচার হয়েছে। সেগুলো হলো ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’ ও ‘কাছের মানুষ দূরে থুইয়া’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ফ্রান্সের প্রেসিডেন্টের প্রিয় বলিউড অভিনেতা কে?

এমানুয়েল মাখোঁ সম্প্রতি ভারত সফরে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও তাঁর স্ত্রী। তিনি এক অনুষ্ঠানে…
ফ্রান্সের প্রেসিডেন্টের প্রিয় বলিউড

পপ তারকা শাকিরা ভারতে কনসার্ট করতে আসছেন

ভারত সফরে শাকিরা বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরা ভারতে কনসার্ট করতে আসছেন। শোনা যাচ্ছে এ বছরের এপ্রিল মাসে…
পপ তারকা শাকিরা ভারতে

পশ্চিমবাংলায় বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ পেলেন যারা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এ বছরের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার সংগীত ও বিনোদনজগতের…
পশ্চিমবাংলায় বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ

রজনীকান্ত ও কমল হাসান একত্র হচ্ছেন চার দশক পর

রজনীকান্ত ও কমল হাসান দক্ষিণ ভারতের দুই মহাতারকা রজনীকান্ত ও কমল হাসান। গত চার দশক তাদের দুজনকে একসঙ্গে কোন…
রজনীকান্ত ও কমল হাসান একত্র
0
Share