Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ৮, ২০২৬

আসছে গায়িকা ব্রিটনির বায়োপিক

পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স | ছবি: ভ্যারাইটি

মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্সের ‘দ্য উইমেন ইন মি’ শিরোনামের আত্মজীবনী থেকে এবার বায়োপিক নির্মাণ করছেন ‘উইকেড’ নির্মাতা জন এম চু এবং প্রযোজনা করছেন মার্ক প্লট।

মার্কিন গণমাধ্যম ভ্যারাইটির খবরে গত বছরের ২৪ অক্টোবর প্রকাশিত হয় ব্রিটনির জীবন নিয়ে লেখা বই ‘দ্য ওম্যান ইন মি’। বইটি কেবল যুক্তরাষ্ট্রেই ২৫ লাখের বেশি কপি বিক্রি হয়। বহুল চর্চিত এই বইয়ের স্বত্ব কিনে নিয়েছে চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ইউনিভার্সাল পিকচার্স। আসন্ন বায়োপিকে উঠে আসবে ব্রিটনির তারকা হয়ে ওঠার গল্প, বাবার অভিভাবকত্বে থাকার সময়ে তার মানসিক অবস্থাসহ আরও অনেক কিছু।

নিজের বায়োপিক প্রসঙ্গে সরাসরি কিছু না জানালেও নিজের এক্স হ্যান্ডেলে গায়িকা লিখেছেন, ‘গোপন এই প্রজেক্টের কথা ভক্তদের সঙ্গে ভাগাভাগি করতে পেরে খুবই রোমাঞ্চিত বোধ করছি। সঙ্গে থাকুন।’

নিজের আত্মজীবনী মুলক বইটিতে ব্রিটনি তুলে ধরেছিল ছোট্ট একটি ‘মিকি মাউস ক্লাব’ থেকে পপ সুপারস্টারডমে নিজেকে প্রতিষ্ঠা করার স্ট্রাগল ও প্রাক্তন প্রেমিক জাস্টিন টিম্বারলেকের সাথে সম্পর্কের কঠিন সময়টিও।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা

অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ- ইরানের ১০ দফা শর্ত

ইরানি নির্মাতা ফরহাদি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ…
অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ

ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট

গুলিবিদ্ধ র‍্যাপার অফসেটের অবস্থা স্থিতিশীল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গুলিবিদ্ধ র‍্যাপার অফসেট । সোমবার ৬ এপ্রিল…
ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট
0
Share