Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জুন ১২, ২০২৬

আশ্রয়হীন প্রাণীদের জন্য ‘দ্য স্কুল অব রক কনসার্ট’-এ গান গাইলেন জেমস

জেমস

১৫ সেপ্টেম্বর আইসিসিবির ৪ নম্বর হলে ‘দ্য স্কুল অব রক কনসার্ট ভলিউম ১’ এ আশ্রয়হীন প্রাণীদের জন্য গান পরিবেশন করেন জেমস।

ইটিসি ইভেন্টস ও উইজার্ড শোবিজ দ্বারা আয়োজিত কনসার্টটি থেকে পাওয়া আয়ের একাংশ ঢাকা শহরের আশ্রয়হীন প্রাণীদের চিকিৎসা, খাবার ও ভ্যাকসিনের জন্য খরচ করা হবে বলে জানা গেছে।

প্রায় ৫০০০ দর্শকের অংশগ্রহণে অনুষ্ঠিত হওয়া কনসার্টটিতে রাতের দিকে সবার শেষে গান পরিবেশন করেন নগর বাউল খ্যাত জেমস।

আয়োজকদের পক্ষ থেকে কনসার্টটিতে বিকেল সোয়া তিনটার দিকে ‘মাইস্ত্রো’ নামক একটি তরুণ ব্যান্ড সঙ্গীত পরিবেশন করার সুযোগ পায়।

বিকেল ৪টা থেকে শুরু হওয়া মূল কনসার্টটিতে মোট ৮ টি ব্যান্ড সঙ্গীত  পরিবেশন করেন।  ধারাবাহিকভাবে কনসার্টটিতে নিজেদের পরিবেশনা নিয়ে হাজির হন সংগীতায়োজক এ কে রাহুল, প্লাসমিক নক, আফটারম্যাথ, কার্নিভাল, সোনার বাংলা সার্কাস, অ্যাভয়েড রাফা ও ওয়ারফেজ। সবশেষে কনসার্টটির মঞ্চে উঠেন নগর বাউলের জেমস।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বলিউডে মাফিয়া ও আন্ডারওয়ার্ল্ড যে কারণে আধিপত্য বিস্তার করেছে

বলিউড ও আন্ডারওয়ার্ল্ড আজকের বলিউড যতটা নিরাপদ ও সুশৃঙ্খল একটা সময় এমনটা ছিলো না। সিনেমার আড়ালে লুকিয়ে ছিলো…
বলিউডে মাফিয়া ও আন্ডারওয়ার্ল্ড

নতুন রূপে ফিরছে ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’

রিমেক হচ্ছে ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’র বলিউডের জনপ্রিয় দুই সিনেমা ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’ নতুনভাবে ফিরতে যাচ্ছে বড়…
তেরে নাম ও রঙ্গিলা

রাজ্যসভার সদস্যপদ ছাড়লেন কোয়েল মল্লিক

কোয়েল মল্লিকের পদত্যাগ পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন।…
কোয়েল মল্লিক
0
Share