Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬

আবার হবে আইয়ুব বাচ্চুর গান

ইরেশ যাকের, ফেরদৌস আক্তার চন্দনা ও ইরেশ যাকের (বাম থেকে) । ছবি: সংগৃহীত

হয়ে গেল চুক্তি সাক্ষর এশিয়াটিক ইএক্সপি ও এবি কিচেনের মাঝে।

এই চুক্তির মাধ্যমে এশিয়াটিক ইএক্সপি আইয়ুব বাচ্চুর গান নিয়ে নানা আয়োজন করতে পারবে বলে জানান প্রতিষ্ঠানটির অন্যতম কর্মকর্তা তানভীর খান। 

তিনি আরও বলেন, বিগত পাঁচ বছরে আইয়ুব বাচ্চুকে নিয়ে বা তার স্মরণে তেমন কোনও   কনসার্ট হয়নি। বা আইনি কারণে তার গান কেউ পরিবেশনও করতে পারেননি।

এই চুক্তির কারণে তার গানের রিক্রিয়েশনের অনুমতি যেমন পাওয়া গেল, তেমনি আইয়ুব বাচ্চুকে স্মরণ করে আয়োজনেও কোনও বাধা থাকলো না।

তানভীর খান আরও যোগ করেন, এর মাধ্যমে হয়তো ট্যালেন্ট হান্ট শো হতে পারে। যেমনটি এবি নিজে যুক্ত ছিলেন ডিরকস্টারসহ নানা ট্যালেন্ট হান্টের সাথে।

নতুন প্রজন্মের কাছে আইয়ুব বাচ্চুকে সুর দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা থেকেই এই পদক্ষেপ নেওয়া বলে জানান তিনি। এছাড়াও এবিরে গিটার, এবির ব্যবহৃত বিভিন্ন উপাদান নিয়ে হতে পারে কোনও মিউজিয়ামও।

চুক্তি সাক্ষরের সময় উপস্থিত ছিলেন এশিয়াটিকের পক্ষে সারা যাকের, ইরেশ যাকেরসহ অনেকেই। ফেরদৌস আক্তার চন্দনা এবি কিচেনের পক্ষে সাক্ষর করেন।

১৮ অক্টোবর বাংলাদেশের ব্যান্ড কিংবদন্তী আইয়ুব বাচ্চুর মৃত্যুবার্ষিকী। ২০১৮ সালে তিনি ছেড়ে যান তার প্রিয় স্টেজ, দেশি- বিদেশী অসংখ্য ভক্ত আর অনুরাগীদের।

এই পাঁচ বছরে আইয়ুব বাচ্চুকে স্মরণ করে তেমন কোনও আয়োজন দেখা যায়নি। বা তার গান পরিবেশনের ক্ষেত্রেও বিভিন্ন সময় বিভিন্ন রকমের ঘটনার সুত্রপাত ঘটে। এই চুক্তির মাধ্যমে এবির সুরের আকাশের মেঘ অনেকটাই কেটে যাবে বলে মনে করছেন কর্তৃপক্ষ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মালয়েশিয়ায় সন্তানকে নিয়ে সমুদ্রে পরীমণি

সন্তানকে নিয়ে একান্ত সময় কাটাচ্ছে পরীমণি ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। ২০২২ সালের ১০ আগস্ট…
মালয়েশিয়ায় সন্তানকে নিয়ে সমুদ্রে পরীমণি

মায়ের শাড়িতে ফারিণ – অতীত স্মৃতি রোমন্থন

মায়ের প্রতি গভীর মমত্ববোধ ফারিণের দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ।  ছোট পর্দা থেকে বড় পর্দা সবখানেই…
মায়ের শাড়িতে অতীতে ফিরলেন ফারিণ

আসিফ আকবর জেমস ও পরীমণিকে কঠিন প্রশ্ন করলেন

আসিফ আকবরের প্রশ্ন বিনোদন অঙ্গন ছাড়াও নানা সামাজিক ও সাংস্কৃতিক ইস্যুতেও সরব ও স্পষ্টভাষী হিসেবে পরিচিত…
আসিফ আকবর জেমস ও পরীমণিকে

জুয়েল নামটি হারিয়ে গেলেও রয়ে গেছে তার গান  

৮০’র দশকের এক শিল্পী ১৯৮০ সালের কথা। কিশোর এক গায়কের গান সাড়া ফেলে দিয়েছে বাংলাদেশে। তার মায়াময় কিশোর…
জুয়েল নামটি হারিয়ে গেলেও
0
Share