Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

আবার নাটকে ইয়াশ-ফারিণ জুটি 

ইয়াশ রোহান ও তাসনিয়া ফারিণ । ছবি: গুগল

২০২১ সালের পর বিরতি শেষে ফের চলতি বছরের ৫মার্চ ‘এইদিন সেইদিন’ নাটকে একসাথে জুটি বেঁধে পর্দায় আসছেন তাসনিয়া ফারিণ ও ইয়াশ রোহান। নাটকটির পরিচালনায় ছিলেন তরুণ নির্মাতা পথিক সাধন।

‘এইদিন সেইদিন’ নাটকের প্রেক্ষাপট নিয়ে নির্মাতা জানিয়েছেন, ‘ অতীত আঁকড়ে থাকার নাম জীবন নয়। বরং সেইদিনের সবটুকু শক্তি নিয়ে এইদিন আলোকিত করার নামই জীবন—এই বার্তাই দেওয়া হয়েছে আমাদের নাটকের মাধ্যমে। ফারিণ অতীত আর বর্তমানে সমান্তরালে চলতে চান। কিন্তু প্রকৃতি অস্বাভাবিকতা পছন্দ করে না। আর এ ক্ষেত্রে রক্ষাকর্তার ভূমিকায় এগিয়ে আসেন ইয়াশ। ফারিণ-ইয়াশ সাবলীল অভিনয়ের মাধ্যমে এ নাটকে দর্শকদের মুগ্ধ করবে বলে আমার বিশ্বাস।’

প্রসঙ্গত, ইয়াশ-ফারিণকে লাকি জুটি বলেন দর্শক। ৬ বছর আগে এই জুটির অভিনীত ‘ফাতিমা’ প্রদর্শিত হয়েছে ইরানে ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ছবিটি জিতেছে ক্রিস্টাল সিমোর্গ অ্যাওয়ার্ডও। এছাড়াও তাদের ‘চরকি’ প্রযোজিত ‘তিথির অসুখ’ নাটকটি কেবল দর্শকের প্রশংসা নয় জিতেছিলো মেরিল-প্রথম আলো পুরস্কার।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা
0
Share