Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা রক ফেস্ট’

রক মিউজিক নিয়ে দেশের বৃহত্তম আয়োজনের নাম ‘ঢাকা রক ফেস্ট’। পরপর তিনবার অনুষ্ঠিত হয়েছে এ কনসার্ট। যেগুলোতে দেশের প্রথমসারির ব্যান্ডগুলো পারফরম করেছে। সর্বশেষ ২০২২-এ আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) এক্সপো জোনে অনুষ্ঠিত হয়েছিল এই রক ফেস্ট।

তিন বছর পর আবারো আয়োজিত হতে যাচ্ছে রক ফেস্ট। এ বছরের মে মাসেই আয়জিত হতে যাচ্ছে এই জমকালো আসর। তবে তারিখ এখনো ঘোষণা করেনি আয়োজক স্কাই ট্র্যাকার। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজ থেকে ইতিমধ্যেই নতুন আসরের ঘোষণা দেওয়া হয়েছে।  

স্কাই ট্র্যাকারের প্রধান নির্বাহী দোজা এলান জানান, পুরোদমে চলছে প্রস্তুতি। শিগগিরই ‘ঢাকা রক ফেস্ট ৪.০’-এর বিস্তারিত আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে জানানো হবে। রক ফেস্টে এবারও শ্রোতাপ্রিয় ব্যান্ডগুলোকে পারফর্ম করার সুযোগ দেয়া হবে বলে জানিয়েছেন তিনি। গত ২০২২ সালের দুই দিনব্যাপী কনসার্টটিতে মোট ৩২টি ব্যান্ড অংশ নিয়েছিল।

এত ব্যান্ড নিয়ে দেশে আর কোনো কনসার্ট হয়নি। এবারও তালিকায় থাকবে সময়ের জনপ্রিয় ব্যান্ডগুলো। থাকবে সুর-তালের উৎসব আর বাদ্যের মুগ্ধকর পরিবেশনা।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ঐতিহ্য রক্ষায় যাত্রাশিল্পে সংস্কার ও উন্নয়নের দাবি

যাত্রাশিল্পে আধুনিকায়ন ঢাকায় অনুষ্ঠিত এক কর্মশালায় যাত্রা শিল্পীদের প্রযোজনা ও পরিবেশনার মান উন্নত করার আহ্বান…
যাত্রাশিল্প

আইসিইউতে কিংবদন্তি শিল্পী মুস্তাফা মনোয়ার

গুরুতর অসুস্থ মুস্তাফা মনোয়ার দেশের প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব, চিত্রশিল্পী ও পাপেট শিল্পের পথিকৃৎ মুস্তাফা…
মুস্তাফা মনোয়ার

এশীয় অ্যানিমেশন এর লক্ষ্য এখন বিশ্ববাজার

বিশ্বজয়ের লক্ষ্য অ্যানিমেটরদের বিশ্বব্যাপী অ্যানিমেশন শিল্প দ্রুত সম্প্রসারিত হচ্ছে, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে…
এশীয় অ্যানিমেশন
0
Share