Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, জুন ২২, ২০২৬

আজমির শরীফে ‘ন্যায়বিচার’ চাইলেন শ্রাবন্তী

অভিনেত্রী শ্রাবন্তী চক্রব চট্টোপাধ্যায় | ছবি: ইনস্টাগ্রাম

পশ্চিমবঙ্গে আর জি কর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় উত্তাল পুরো কলকাতা। সম্প্রতি আজমির শরিফে গিয়ে পশ্চিমবঙ্গে শান্তি ফিরে আসার প্রার্থনা করেছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। একইসঙ্গে ন্যায়বিচারের প্রার্থনা করেছেন তিনি। এসময় নায়িকার সঙ্গে দেখা গেছে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীকে।

নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কিছু স্থিরচিত্র শেয়ার করেন অভিনেত্রী। যেখানে মাথায় ওড়না দিয়ে কখনো প্রার্থনা করে সুতো বাঁধছেন শ্রাবন্তী আবার কখনো-বা তনুশ্রীর সঙ্গে ফুলের ডালি হাতে। এ সময় বেশ কিছু সেলফিতেও দেখা গেছে শ্রাবন্তী-তনুশ্রীদের।

ক্যাপশনে শ্রাবন্তী লিখেছেন, ‘শান্তি ফিরুক। ন্যায়বিচারের জন্য প্রার্থনা করলাম।’

কলকাতার আরজি কর কাণ্ডে শুরু থেকেই সক্রিয় ছিলেন শ্রাবন্তী। এবার ৯ সেপ্টেম্বর শীর্ষ আদালতে যখন মামলার শুনানি চলছে, তখন দরগায় ন্যায়বিচারের প্রার্থনা নিয়ে পৌঁছে গেলেন তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মুস্তাফা মনোয়ার সংকটাপন্ন, পাশে সংস্কৃতিমন্ত্রণালয়

শিল্পী মুস্তাফা মনোয়ারের খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী দেশের বরেণ্য চিত্রশিল্পী ও পাপেট শিল্পের পথিকৃৎ…
মুস্তাফা মনোয়ার সংকটাপন্ন, পাশে সংস্কৃতিমন্ত্রণালয়

গানে কবিতা আবৃত্তি করে বাবাকে উৎসর্গ করলেন মৌ

বাবাকে স্মরণ দেশের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম পরিচিত মুখ সাদিয়া ইসলাম মৌ। মডেলিং, নৃত্য ও অভিনয়ে দীর্ঘ ক্যারিয়ারে…
মৌ

মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়- ৫০০ রূপি থেকে ৬০০ কোটির মালিক

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা ও মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় এর জীবনকাহিনি…
মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়
0
Share