Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬

আগে ফিল্ম বাজার ঠিক করো, তারপর ১ কোটি আর ২ কোটি টাকা চাও- শাকিবের উদ্দেশ্যে ডিপজল

মনোয়ার হোসেন ডিপজল ও শাকিব খান (বাম থেকে) | ছবি: ফেসবুক

‘প্রিয়তমা’ সিনেমার সাফল্যের পর অভিনেতা শাকিব খানের পারিশ্রমিক উঠেছে কোটি টাকায়। সম্প্রতি এই চিত্রনায়ক এক কোটি টাকা পারিশ্রমিক দাবি করায় হইচই পড়ে যায় ঢালিউড পাড়ায়। এবার এ বিষয়টি নিয়ে ক্ষেপেছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল! 

অভিনেতা ক্ষুব্ধ হয়ে শাকিবকে ৫ কোটি টাকার চ্যালেঞ্জ ছুড়ে দেন। ডিপজলের ভাষ্যমতে, “আগে ফিল্ম বাজার ঠিক করো, তারপর ১ কোটি আর ২ কোটি টাকা চাও। আমাদের ফিল্ম বাজারই তো ৫০-৬০ লাখ টাকার।” এই কথা বলেই তিনি শাকিবকে চ্যালেঞ্জ করে বলেন, “যদি ১০ কোটি টাকা লাভ দিতে পারো আমি ৫ কোটি টাকা দিব। করুক, আমার সাথে ডিল করুক!” 

বাংলাদেশে কোনো পরিচালক, কোনো প্রযোজক এক কোটি টাকা দিয়ে অভিনেতাদের সাথে চুক্তিবদ্ধ হতে পারেন না বলে দাবি করেছেন ডিপজল। তার মতে, কেউ এমন চুক্তি করবেন ও না। 

ডিপজল আবারও যোগ করেন, “এক কোটি টাকার আর্টিস্ট বাংলাদেশে জন্ম হবে, আগে ফিল্ম বাজার ঠিক করো, তারপর ১ কোটি আর ২ কোটি টাকা চাও।” 

শাকিবের উদ্দেশ্যে তার দেওয়া আরও কয়েকটি বক্তব্য পাঠকদের জন্য তুলে ধরা হলো-

“কেউ পকেট থেকে ভর্তুকি দেয়? এক কোটি টাকার ডিমান্ড করলেই তো হবে না। হ্যাঁ ডিমান্ড করা যাবে যদি টাকা উঠে!” 

“এই কিছুদিন আগে শাকিবের একটা ছবি মোটামোটি ভালো গেছে। ভালো ঐ ভালো না যে ২০ কোটি, ৩০ কোটি টাকা লাভ হয়েছে। লাভ হয়েছে হয়তো সীমিত। ১ কোটি বা ১.৫ কোটি বা ২ কোটি টাকা লাভ হতে পারে, এর উপরে না।” 

“সব ছবি থেকে তো আর ২ কোটি টাকা আসা সম্ভব না। হ্যাঁ, আশা করা যায় আমি ১০ কোটি টাকা নিবো, ঐটা স্বপ্নে! কিন্তু বাস্তবে না!” 


প্রসঙ্গত, ‘নীল দরিয়া’ সিনেমায় অভিনয় করার কথা ছিল শাকিবের। কিন্তু অতিরিক্ত পারিশ্রমিক চাওয়ায় নায়কের দাবি মেনে নেয়নি সিনেমার সাথে সংশ্লিষ্টরা। ফলশ্রুতিতে পূর্ব নির্ধারিত চুক্তি অনুসারে নেওয়া অগ্রিম ৪০ লাখ টাকা তাদের ফেরত দেন শাকিব। 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

নজরে পড়ার মতো কিছু করতে পারেননি সাদনিমা

সাদনিমা বিনতে নোমান নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর এসিআই এরোসল-এর একটি বিজ্ঞাপন দিয়ে পর্দায় আসে ছোট্ট একটি মেয়ে।…
নজরে পড়ার মতো কিছু

‘যদি রাত পোহালে শোনা যেত’- গানের গায়ক মারা গেছেন

মলয় কুমার গাঙ্গুলী ‘যদি রাত পোহালে শোনা যেত’- গানের গায়ক মলয় কুমার গাঙ্গুলী মারা গেছেন। তিনি একজন…
‘যদি রাত পোহালে শোনা যেত’

থালাপতি বিজয়কে ৭ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই

থালাপতি বিজয়কে জিজ্ঞাসাবাদ গত বছর তামিলনাড়ুর করুর জেলায় তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)-এর সমাবেশে ভয়াবহ…
থালাপতি বিজয়কে ৭ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ

দুরেফিশানের ধারাবাহিক বিলিয়ন ভিউ রেকর্ড গড়েছে

ধারাবাহিক ‘সানওয়াল ইয়ার পিয়া’ পাকিস্তানী ধারাবাহিক ‘সানওয়াল ইয়ার পিয়া’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে…
দুরেফিশানের ধারাবাহিক বিলিয়ন ভিউ
0
Share