Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মে ৭, ২০২৬

আইসিইউতে ভর্তি নির্মাতা সি বি জামান

নির্মাতা সি বি জামান | ছবি: ফেসবুক

গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন ‘উজান ভাটি’ সিনেমার নির্মাতা সি বি জামান। নির্মাতা অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে সি এফ জামান।

১৩ ডিসেম্বর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সি এফ জামান লেখেন, ‘আব্বু গুরুতর অসুস্থ হয়ে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি। দোয়া রাখবেন।’

নির্মাতা সি বি জামান | ছবি: ফেসবুক

পরে গণমাধ্যমকে নির্মাতার ছেলে জানান, শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে আব্বু বাথরুমে গিয়ে পড়ে যান। এর পরপরই তার কথাবার্তা অসংলগ্ন হয়ে পড়ে। তিনটার দিকে আব্বুকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে তাৎক্ষণিকভাবে আইসিইউতে ভর্তি করেন। আব্বু হার্ট অ্যাটাক করেছেন। সেই সাথে তার ক্রনিক কিডনী ডিজিজ থাকার কারণে তার তার হার্টের চারপাশে পানি জমেছে। ক্রিয়েটিনিন বেড়ে ৫ হয়েছে, অন্যদিকে হিমোগ্লোবিন কমে ৬। আপাতত ব্লাড ম্যানেজ করে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ানোর চেষ্টা চলছে, এরপর অন্য ট্রিটমেন্টে যাবে। সবাই দোয়া করবেন।    

এর আগেও কয়েকবার স্ট্রোক ও হার্ট অ্যাটাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হয়েছিল নির্মাতা সি বি জামানকে। গেল বছরের এপ্রিলেও গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন প্রবীণ নির্মাতা।

উল্লেখ্য, ১৯৬৬ সালে লাহোর ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে নিজের ক্যারিয়ার শুরু করেন নির্মাতা সি এফ জামান। এরপর একে একে তিনি উপহার দিয়েছেন ঝড়ের পাখি (১৯৭৩), উজান ভাটি (১৯৮২), পুরস্কার (১৯৮৩), শুভরাত্রি (১৯৮৫), হাসি (১৯৮৬), লাল গোলাপ (১৯৮৯) ও কুসুম কলি’র (১৯৯০) মতো কালজয়ী সিনেমা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মা পদক পাচ্ছেন ববিতা, রুনা লায়লা পেলেন মিনার-ই-দিল্লি

ববিতা ও রুনা লায়লা দেশের সর্বজন নন্দিত অভিনেত্রী ববিতা পুরো বছরজুড়ে পাচ্ছেন একের পর এক সম্মাননা ও স্বীকৃতি।…
ববিতা রুনা লায়লা

মা-বাবার বিরুদ্ধে মামলা করেছিলেন থালাপতি বিজয়

থালাপতি বিজয় তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী হতে চলেছেন দক্ষিণী তারকা অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়। শুনলে অবাক…
থালাপতি বিজয়

ভালো কমিউনিস্ট পার্টি পেলে তাতে যোগ দেবেন কবীর সুমন

কবীর সুমন ২০১১ সাল থেকে ২০২৬ এর নির্বাচনের আগ পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের ক্ষমতায় ছিলো তৃণমূল কংগ্রেস।…
কবীর সুমন

২৫ বছর পর মুক্তি পেল ইরফান খানের ‘দ্য লাস্ট টেন্যান্ট’

ইরফান খান ভারতীয় চলচ্চিত্রের দুই কিংবদন্তি তারকা ইরফান খান ও বিদ্যা বালান। অথচ তাদের দুজনকে একসঙ্গে পর্দায়…
ইরফান খানের ‘দ্য লাস্ট টেন্যান্ট'
0
Share