Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

আইপিএল দলে বলিউডের উত্তাপ

প্রীতি জিনতা ও শাহরুখ খান (বাম থেকে) । ছবি: ফেসবুক

এবারও আইপিএলের মাঠে উত্তাপ ছড়াতে ব্যস্ত বলিউড তারকারা। এই মাঠ থেকে ঐ মাঠে উড়ে বেড়াচ্ছেন শাহরুখ খান, দেখা যাবে হয়তো জুহি চাওলাকেও। কলকাতা নাইট রাইডার্স বলে কথা!

ওদিকে পাঞ্জাব কিংস মানেই যেন প্রীতি জিনতা। একাধিক মালিক থাকলেও প্রীতির প্রতি দর্শকের প্রীতি কমেনি গত দুই দশকেও।

এছাড়াও বিভিন্ন টিমের হয়ে প্রচারণার কাজে ব্যস্ত দক্ষিণের তারকারাও। ইতিমধ্যে কোমর বেঁধে নেমেছেন সামান্থা রুথ প্রভু। সুনিল শেঠিও আছেন এই দলে। তবে দল হিসেবে পাশে আছেন রোহিত শর্মার। জামাতা এস কে রাহুলকে আপাতত সাইড বেঞ্চ রাখছেন সুনিল।

মুম্বাই ইন্ডিয়ান্সের কথা বললে ‘দ্যা আম্বানি’র ডাকে সাড়া দেয় না এমন তারকা খুব কমই আছে। নীতা আম্বানির এই টিমকে সমর্থন জানাতে হাজির হয় রণবীর কাপুর থেকে শুরু করে টাইগার শ্রফ সহ অনেকেই।

২২ মার্চ শুরু হওয়া এই বছরের আইপিএল জমে উঠেছে ইতিমধ্যে। বাংলাদেশের ম্যাজিক মোস্তাফিজুর রহমানের উত্তাপও ছড়িয়েছে বলিউডের তারকাদের পাশাপাশি।

অচীরেই জমে উঠবে মাঠ ও গ্যালারি, এমনটাই ভাবছে দর্শক ও ভক্তরা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মেজবাউর রহমান সুমনের সিনেমা-কৃষি; হাওয়া ও রইদ

সুমন-কৃষি-হাওয়া-রইদ নির্মাতা মেজবাউর রহমান সুমনের সামাজিক মাধ্যম ফেসবুকে যদি কেউ ঘুরতে যান প্রথমেই আপনাকে অবাক…
মেজবাউর রহমান সুমনের

অভিনেতা ফারুক আহমেদকে কষ্ট দিলো কাছের লোকেরাই

অভিনেতা ফারুক আহমেদ শুনলে অবাক হবেন যে অভিনেতা ফারুক আহমেদেরও শত্রু আছে। কেউ কেউ তাঁর ক্ষতি করে ফেলেছে। জানা…
অভিনেতা ফারুক আহমেদকে

আসছে অভিনেত্রী এল ফ্যানিং এর ‘মার্গোস গট মানি ট্রাবল’

অভিনেত্রী এল ফ্যানিং অভিনেত্রী এল ফ্যানিং ২০২৪ সালে নোবেলজয়ী সংগীতশিল্পী ও কবি বব ডিলানের জীবনী নির্ভর…
এল ফ্যানিং-এর ‘মার্গোস গট মানি ট্রাবল’
0
Share