Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মে ৮, ২০২৬

অ্যাটলির পরিচালনায়, একসাথে পর্দায় শাহরুখ-বিজয়

শাহরুখ খান, অ্যাটলি কুমার ও থালাপতি বিজয় । ছবি: সংগৃহীত

‘জাওয়ান’ সিনেমায় বিজয়ের ক্যামিওর গুঞ্জন সত্যি না হলেও এবার একসাথে সিনেমার মূল দুই চরিত্রে দেখা যাবে শাহরুখ-বিজয় জুটিকে। অ্যাটলির আসন্ন সিনেমায় ভারতের এই দুই মহারথীর উপস্থিতির কথা নিশ্চিত করলেন পরিচালক নিজেই।

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যাটলি বলেন, “চেন্নাই-তে জওয়ানের শ্যুটিং-য়ের সময় আমার জন্মদিনে এসেছিলেন শাহরুখ ও বিজয় দুজনেই। সেখানে এসে শাহরুখ খান আর থালাপতি বিজয় নিজেদের মধ্যেই কথা বলে,পরে আমায় ডেকে নিয়ে শাহরুখ জানান, আমি যদি দুটো হিরো নিয়ে কোনো ছবি ভেবে থাকি তাহলে তারা দুজন তাতে কাজ করতে আগ্রহী। পাশ থেকে সম্মতি জানিয়েছিলেন বিজয়ও।”

‘জাওয়ান’-এর পরিচালক আরও বলেন, “আমি জোর কদমে স্ক্রিপ্ট তৈরির কাজ করে চলেছি। সব ঠিক থাকলে আমার পরের সিনেমা এই দুই তারকাকে নিয়েই হবে।”

এদিকে গুঞ্জনে শোনা যাচ্ছিল খুব দ্রুত শুরু হবে যশরাজ ফিল্মসের আসন্ন ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমার শুটিং। তবে শাহরুখ যদি অ্যাটলির ছবির কাজ আগে শুরু করেন, সেক্ষেত্রে হয়তো আরও অনেকটা পিছিয়ে যেতে পারে স্পাই ইউনিভার্সের নতুন সিনেমার শুটিং।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কান চলচ্চিত্র উৎসবে জাপানের তিনটি সিনেমা

জাপানের তিনটি সিনেমা বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরগুলোর একটি কান চলচ্চিত্র উৎসব। এই মর্যাদাপূর্ণ ও…
কান চলচ্চিত্র উৎসবে জাপানের তিনটি সিনেমা

ইসরায়েলের বিরোধিতা করায় ছবি থেকে বাদ পড়েন হলিউড অভিনেত্রী

মেলিসা বারেরা হলিউডের সম্ভাবনাময় তারকাদের একজন ছিলেন মেলিসা বারেরা। স্ক্রিম ফ্র্যাঞ্চাইজিতে অভিনয় করে তরুণ…
হলিউড অভিনেত্রী
0
Share