Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, জানুয়ারি ২২, ২০২৬

অস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেলেন যারা

সিলিয়ান মারফি ও মার্গট রবি । ছবি: সংগৃহীত

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় আসর হলো অস্কার। যা চলচ্চিত্র প্রেমীদের কাছে এক আবেগের জায়গা। প্রতি বছরই বিনোদন জগতের মানুষসহ সকলে মুখিয়ে থাকেন এই তালিকার কাদের নাম জায়গা করে নিলো তা জানার জন্য। এবারও ব্যতিক্রম হয়নি।

সকলের কৌতূহল মিটানোর জন্যই সম্প্রতি একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত হয়েছে আসন্ন অস্কারের ১০টি বিভাগের সংক্ষিপ্ত তালিকা! এই তালিকায় এগিয়ে আছে ‘বার্বি’, ‘ওপেনহাইমার’, ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’, ‘দ্য কালার পার্পল’ ও ‘দ্য জোন অব ইন্টারেস্ট’।

একই সিনেমার একাধিক গান জায়গা করে নিয়েছে সেরা অরিজিনাল গান বিভাগে। এর মধ্যে ‘বার্বি’ সিনেমার তিনটি গানসহ আছে ‘দ্য কালার পার্পল’-এর দুইটি গান। ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’-এরও একটি গান রয়েছে।

এছাড়াও চলচ্চিত্র বিভাগে জায়গা পেয়েছে ১৫টি সিনেমা। এশিয়ার দুই সিনেমাও রয়েছে এগুলোর মাঝে- ‘দ্য মং অ্যান্ড দ্য গান’ (ভুটান) ও ‘পারফেক্ট ডেজ’ (জাপান)। তালিকায় আরও আছে ‘দ্য জোন অব ইন্টারেস্ট’ (যুক্তরাজ্য), ‘ফলেন লিভস’ (ফিনল্যান্ড), ‘দ্য টেস্ট অব থিংস’ (ফ্রান্স), ‘দ্য মাদার অব অল লাইস’ (মরক্কো), ‘ফোর ডটার্স’ (তিউনিসিয়া), ‘গডল্যান্ড’ (আইসল্যান্ড), ‘আইও ক্যাপিতানো’ (ইতালি), ‘দ্য প্রমিজড ল্যান্ড’ (ডেনমার্ক), ‘সোসাইটি অব দ্য স্নো’ (স্পেন), ‘তোতেম’ (মেক্সিকো), ‘দ্য টিচার্স লাউঞ্জ’ (জার্মানি), ‘টোয়েন্টি ডেজ ইন মারিউপোল’ (ইউক্রেন) এবং ‘আমেরিকাৎসি’ (আর্মেনিয়া)। এই ১৫টি সিনেমা থেকে ৫টি সিনেমা একাডেমির সব শাখার সদস্যদের ভোটে মনোনয়ন পাবে চূড়ান্তভাবে।

জানা গেছে, চূড়ান্ত মনোনয়নের ভোট গ্রহণ চলবে ২০২৪ সালের জানুয়ারি মাসে। এরপর ২৩ জানুয়ারি ৯৬তম একাডেমি অ্যাওয়ার্ডসের ২৩টি প্রতিযোগিতামূলক বিভাগের মনোনয়ন তালিকা ঘোষণা করা হবে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জয়া আহসানের নতুন ছবিতে মুগ্ধ হলেন দর্শকরা

জয়া আহসানের নতুন ছবি সম্প্রতি বেশকিছু ছবি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে শেয়ার করেছেন দুই বাংলার জনপ্রিয়…
জয়া আহসানের নতুন ছবিতে মুগ্ধ

ইলিয়াস জাভেদের মৃত্যুতে শোক জানিয়েছেন শাকিব খান

জাভেদের মৃত্যুতে শাকিব খান আজ বুধবার বাংলা সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেতা ও নৃত্যপরিচালক ইলিয়াস জাভেদ…
ইলিয়াস জাভেদের মৃত্যুতে শোক

পুরান ঢাকায় ‘জাভেদ মহল্লা’- অভিনেতা জাভেদের নামে

অভিনেতা ইলিয়াস জাভেদ মারা গেছেন দীর্ঘদিন ক্যানসার অসুস্থতায় থাকার পর আজ ২১ জানুয়ারি সকালে চলচ্চিত্র অভিনেতা…
পুরান ঢাকায় ‘জাভেদ মহল্লা’
0
Share