Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

অসুস্থ হয়ে শয্যাশায়ী সামান্থা

সামান্থা রুথ প্রভু | ছবি: হিন্দুস্তান টাইমস

মশাবাহিত রোগ চিকুনগুনিয়া আক্রান্ত হয়ে একেবারেই বিছানায় পড়ে গিয়েছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।

ভারতীয় গণমাধ্যমকে নিজের স্বাস্থ্য প্রসঙ্গে দক্ষিণী নায়িকা জানিয়েছেন, ‘কয়েকদিন আগেই সুস্থ হয়ে এবার ফের মশার কামড়ে কাবু হয়েছি। শরীরের প্রতিটি জয়েন্টে ব্যথা। বিছানা ছেড়ে উঠতে পারছি না।’

সামান্থা আরও জানিয়েছেন, ‘অসুস্থতার কারণে শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়লেও মনের দিক থেকে শক্ত আছি। চিকিৎসকের পরামর্শ মেনে নিয়মিত ওষুধ খেতেও ভুলছি না। আর ব্যথা কমাতে বিশেষভাবে ‘রেড লাইট থেরাপি’ নিচ্ছি।’

অভিনেত্রী সামান্থার ইনস্টাগ্রাম স্টোরির স্ক্রিনশর্ট

‘রেড লাইট থেরাপি’ নেওয়ার একটি ছবিও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন অভিনেত্রী। ভক্তদের কাছে স্বস্তির বিষয় এই যে, শেয়ার করা ছবিতে সামান্থাকে দেখতে অনেকটাই হাসিখুশি লাগছে।

গণমাধ্যমকে অভিনেত্রী আরও জানিয়েছেন, ‘শরীর থাকলে খারাপ হবেই। তা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত হবার প্রয়োজন নেই। নিজেকে একটু সময় দিন, পর্যাপ্ত বিশ্রাম ও স্বাস্থ্যকর খাবার খাবেন।’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

বক্স-অফিসে ১০০ মিলিয়ন ডলার হলিউডের দেশীয় (ডোমেস্টিক) বক্স অফিসে ১০০ মিলিয়ন ডলার আয় করা এখন এমন একটি মাইলফলক,…
হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

অবশেষে মুক্তি পাচ্ছে শবনম বুবলীর কলকাতার সিনেমা

সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ প্রায় দুই বছর আগে কলকাতার একটি সিনেমার শুটিং করেছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম…
শবনম বুবলীর কলকাতার সিনেমা

নাটকীয়তা শেষে থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’ মুক্তি পাচ্ছে

‘জন নায়গন’ মুক্তি নানান নাটকীয়তার পর অবশেষে মুক্তি পাচ্ছে তামিল সিনেমার জনপ্রিয় তারকা ও…
থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’
0
Share