Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ১৩, ২০২৬

অভিনেত্রী থেকে সন্ন্যাসী

অন্বেষা হাজরা । ছবি: ফেসবুক

ভারতীয় টেলিভিশনের পরিচিত মুখ অন্বেষা হাজরা। হঠাৎ করে সন্ন্যাসীবেসে সামনে এসে অবাক করেছেন তার দর্শক-ভক্তদের।

সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে নিজের একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘আর যাই হই, এ জীবনে কোনোদিন সন্ন্যাসী হব না।’

পোস্ট দেখে চেনার উপায় নেই যে ছবির মানুষটি অন্বেষা নিজেই। পরনে বাসন্তী রঙের পাঞ্জাবি, মাথায় জটা আর পুরু গোঁফ-দাড়ি। কপালে তিলক নিয়ে আধ শোয়া হয়ে থাকতে দেখা যায় অভিনেত্রীকে। কিন্তু কেন এমন লুক অন্বেষার?

জানা গেলো, তার নিয়মিত ‘সন্ধ্যাতারা’ সিরিয়ালের একটি দৃশ্যের জন্য এমন বেশ ধারণ করেছেন তিনি।

উল্লেখ্য, ২০১৯ সালে স্টার জলসার চুনি-পান্না সিরিয়াল দিয়ে ছোট পর্দায় কাজ শুরু করেন অভিনেত্রী অন্বেষা হাজরা। এরপর জি বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’ সিরিয়াল দিয়ে পরিচিতির শীর্ষে উঠে আসেন তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ আসছে পহেলা বৈশাখে  

জেফার ও প্রীতমের ওয়েব ফিল্ম শিহাব শাহীন নির্মিত জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ মুক্তি পাচ্ছে পহেলা বৈশাখের দিন।…
জেফার–প্রীতমের ‘তুমি আমি শুধু’

কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন

সংগীতশিল্পী আশা ভোঁসলে ভারতের কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন। রবিবার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ…
কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন
0
Share