Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জুন ২৭, ২০২৬

অভিনেতা সত্যমের বিয়ে সম্পন্ন

সত্যম ভট্টাচার্য ও তার স্ত্রী । ছবি: সংগৃহীত

নতুন বছরের শুরুতে শোবিজ অঙ্গনের আরও একজন তারকা বসলেন বিয়ের পিঁড়িতে। এবার সাত পাকে বাঁধা পড়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা সত্যম ভট্টাচার্য।

২৩ জানুয়ারি সন্ধ্যায় দীর্ঘ দিনের প্রেমিকা শাশ্বতী সিংহের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন সত্যম। বিয়ের খবর নিশ্চিত করেন অভিনেতা নিজেই। সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি পোস্ট করেছিলেন তিনি।

বাঙালিয়ানা সাঁজেই বিয়ের ছবিতে দেখা গেছে সত্যম ও শাশ্বতীকে। ধুতি ও পাঞ্জাবিতে বর, আর লাল রঙের শাড়িতে কনে। বাঙালি রীতি অনুযায়ী মন্ত্র পড়েই তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।

জানা গেছে, এই বিয়ের আসর ছিল ছিমছাম। দক্ষিণ কলকাতায় অনুষ্ঠিত এই বিয়ের অনুষ্ঠানের খাবারের মেন্যু নাকি ছিল বেশ জমজমাট। পমফ্রেট ও ভেটকি পাতুরি ছিল মেন্যুতে। এছাড়াও ছিল মাটন বিরিয়ানি আর চিকেন চাপ।

আরও জানা গেছে, দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্কে ছিল সত্যম ও শাশ্বতী। তারা দুইজনই ‘হিপোক্রিটস’ নাট্যদলের সদস্য। এদিকে সত্যমকে নিয়মিত দেখা যায় সিনেমা ও ওয়েব সিরিজে। ২০২২ সালে ‘বল্লভপুরের রূপকথা’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই অভিনেতাকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কমল হাসান যে কারণে বলিউড থেকে দূরে সরে গিয়েছিলেন

মাফিয়া ও কালো টাকার বলিউড ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী ও বহুমাত্রিক অভিনেতা কমল হাসান । তামিল সিনেমায়…
কমল হাসান

অপূর্ব ও তাঁর ছেলের একইদিনে জন্মদিন হওয়ায় বইছে আনন্দ

একইদিনে বাবা-ছেলের জন্ম বাংলা নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর আজ জন্মদিন। ১৯৮৫ সালের ২৭ জুন…
অপূর্ব ও তাঁর ছেলের একইদিনে জন্মদিন

আজও অর্ধাঙ্গিনী এর ট্রেলার প্রকাশ, আবেগঘন বার্তা জয়ার

আগামী ১০ জুলাই মুক্তি পাচ্ছে আজও অর্ধাঙ্গিনী আজও অর্ধাঙ্গিনী নিয়ে দর্শকদের অপেক্ষার অবসান হলো। বহুল প্রতীক্ষিত…
আজও অর্ধাঙ্গিনী এর ট্রেলার প্রকাশ, আবেগঘন বার্তা জয়ার
0
Share