Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জুন ১৩, ২০২৬

অভিনয়ে কামব্যাক করছেন ববিতা

ববিতা | ছবিঃ আনন্দভুবন

আট বছর ধরে রুপালি পর্দার আড়ালেই আছেন কিংবদন্তি অভিনেত্রী ফরিদা আক্তার পপি ওরফে ববিতা। সর্বশেষ তাকে দেখা গিয়েছিল নারগিস আক্তার পরিচালিত ‘পুত্র এখন পয়সা ওয়ালা’ সিনেমায় অভিনয় করতে। তারপর থেকে আর সিনেমায় দেখা যায়নি তাকে। কিন্তু এবার জানা গেছে, রুপালি পর্দায় আবারও ফিরে আসবেন দর্শকদের এই প্রিয় অভিনেত্রী।

এর আগেও কয়েকবার গুঞ্জন শোনা যায় ববিতার অভিনয়ে কামব্যাক করা নিয়ে। যদিও বাস্তবে তা আর হয়নি। তবে এবার অভিনেত্রী নিজেই নিশ্চিত করেছেন ভালো গল্প পেলে সিনেমায় আবার আসবেন তিনি। আর তাকে উদ্দেশ্য করে নাকি সিনেমার গল্প তৈরি করার বিষয়েও কথা চলছে।

বর্তমানে কানাডায় বসবাস করছেন ববিতা। সেখান থেকেই তিনি গণমাধ্যম বরাতে জানান, ভালো গল্প, চরিত্র বা নির্মাতা- কোনোটাই তার মনের মতো পাননি বলে তার ফেরা হয়নি অভিনয়ে। তিনি অপেক্ষায় আছেন ভালো গল্প পাওয়ার জন্য।

ববিতার ভাষ্যমতে, “কিছুদিন আগে দুজন নির্মাতার সঙ্গে আমার কথা হয়েছে। দুজনের গল্পই আমার বিবেচনায় রয়েছে। তাদের মধ্যে একজনের সিনেমার গল্প ভালো লেগেছে। তবে চূড়ান্ত না হলে তা বলা যাবে না।”

প্রসঙ্গত, জহির রায়হানের ‘সংসার’ সিনেমায় শিশু চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় এই অনবদ্য অভিনয়শিল্পীর। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে কেবল ববিতার সিনেমা নিয়ে আয়োজিত একটি চলচ্চিত্র উৎসবে আজীবন সম্মাননা দেওয়া হয় তাকে। পাশাপাশি ডালাসে ৫ আগস্টকে ঘোষণা করা হয়েছে ‘ববিতা দিবস’ হিসেবে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শিল্পী-নির্মাতাদের জন্য ১,০০০ কোটি টাকার বাজেট

ডিজিটাল সেবা ও যন্ত্রপাতিতে কর-সুবিধা, শিল্পে গতি আশা শিল্পী, চলচ্চিত্র নির্মাতা, কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড়…
শিল্পী-নির্মাতাদের জন্য ১,০০০ কোটি টাকার বাজেট

বলিউডে মাফিয়া ও আন্ডারওয়ার্ল্ড যে কারণে আধিপত্য বিস্তার করেছে

বলিউড ও আন্ডারওয়ার্ল্ড আজকের বলিউড যতটা নিরাপদ ও সুশৃঙ্খল একটা সময় এমনটা ছিলো না। সিনেমার আড়ালে লুকিয়ে ছিলো…
বলিউডে মাফিয়া ও আন্ডারওয়ার্ল্ড
0
Share