Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

অনেক হয়েছে, এবার আমার খিদে পেয়েছে – দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন | ছবি: ফেসবুক

মুক্তি পেতে যাচ্ছে বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের নতুন সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’। সিনেমাটির প্রচারে ‘উড বি মাদার’ দীপিকা প্রকাশ্যে এসেছেন বেবিবাম্পের সাথে। আর প্রচারের সময়ের নিজের লুকের ছবি অভিনেত্রী তার অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেই লিখলেন মজার ক্যাপশন।

১৯ জুন রাতে ইনস্টাগ্রামে ৩টি ছবি পোস্ট করেছেন দীপিকা। ক্যাপশনে তিনি ইংরেজিতে লেখেন, ‘অনেক হয়েছে, এবার আমার খিদে পেয়েছে’। ক্যাপশনের সাথে তিনি জুড়ে দেন একটি পিৎজার ইমোটিকন।

দীপিকা পাড়ুকোন | ছবি: ফেসবুক

অন্তঃসত্ত্বা হওয়ার পর দীপিকা যতবারই জনসমক্ষে এসেছেন, তাকে দেখা গেছে ঢিলেঢালা পোশাকে। যার ফলে আড়ালেই ছিল তার বেবিবাম্প। এতে সমালোচকদের মনে উদয় হয়েছে অভিনেত্রীর বেবিবাম্প নিয়ে নানান প্রশ্ন। দীপিকার বেবিবাম্প আছে কি নেই, এই নিয়ে চিন্তার শেষ ছিল না অনেকের।

তবে এবার ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার প্রমোশনের জন্য দীপিকা বেছে নেন বডি-হাগিং কালো পোশাক। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যাচ্ছে অভিনেত্রীকে।

এছাড়াও দীপিকা ও ‘কল্কি’ সিনেমার অন্যান্য অভিনয়শিল্পীদের ছবিটির প্রচারের সময় ধারণ করা কয়েকটি ভিডিও ও ছবি ছড়িয়ে পড়েছে অন্তর্জালে। সবখানেই দ্যুতি ছড়াতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। ‘উড বি মাদার’ দীপিকার এমন গ্লো যেন চুপ করিয়ে দিলো সমালোচকদের।

উল্লেখ্য যে, ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায় প্রথমবারের মত দক্ষিণী তারকা প্রভাসের সাথে অভিনয় করেছেন দীপিকা। এতে আরও অভিনয় করেছেন বিগ বি অমিতাভ বচ্চন ও কমল হাসানের মত স্বনামধন্য অভিনয়শিল্পীরা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা
0
Share