Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

অনুপম খেরের কাছে হেনস্তার শিকার হয়েছিলেন রিতা কয়রাল

রিতা কয়রাল ও অনুপম খের (বাম থেকে) । ছবি: টিভি নাইন বাংলা

ভারতীয় বাঙালী অভিনেত্রী রিতা কয়রাল। ক্যানসারের কাছে হার মেনে যিনি পৃথিবীকে বিদায় জানান ২০১৭ সালে। তবে জীবিত থাকাকালীন বলিউডের অভিনেতা অনুপম খেরকে অভিনেত্রী ফাঁস করেছিলেন এমন এক তথ্য, যা নিয়ে আলোচনা হয় তার মৃত্যুর কয়েক বছর পরেও।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের তথ্যানুযায়ী, অনুপমের বিরুদ্ধে রিতা একবার অভিযোগ এনেছিলেন- রিতার ক্যারিয়ার ধ্বংস করে দেয়ার হুমকি দিয়েছিলেন অনুপম।

মূলত অভিনয়ের পাশাপাশি রিতা ডাবিংয়ের কাজও করতেন। আর এই ডাবিং করতে গিয়েই অনুপম খেরের কাছে হেনস্তার শিকার হয়েছিলেন তিনি। রিতা জীবিত থাকাকালীন একটি টক শো-তে উপস্থিত হয়ে বলেছিলেন, ঘটনাটির কেন্দ্রে ছিল ‘বাড়িওয়ালি’ সিনেমা। ‘বাড়িওয়ালি’ ছবির পরিচালক ছিলেন প্রয়াত ঋতুপর্ণা ঘোষ। এই সিনেমায় মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা অনুপম খেরের স্ত্রী অভিনেত্রী কিরণ খের। আর ছবিটির প্রযোজক ছিলেন অনুপম। ছবিতে কিরণের ডাবিং করেছিলেন রিতা।

‘বাড়িওয়ালি’ সিনেমাটি যখন জাতীয় পুরস্কার জিতে তখন আসে বিপত্তি। কেননা, জাতীয় পুরস্কারের নিয়ম অনুযায়ী, কণ্ঠ ডাবিং করা হলে সেরা অভিনেত্রীর মনোনয়ন পাওয়া যায় না। ফলে কিরণও পাচ্ছিলেন না মনোনয়ন। তাই সিনেমাটি থেকে রিতার নাম সরিয়ে দেয়া হয়। ফলশ্রুতিতে, মনে ক্ষোভ তৈরি হয় রিতার।

রিতা জানান, ‘আমি ডাবিং করেছি সেই তথ্য লুকিয়ে মনোনয়ন পাঠানো হয়েছে। গোপন করা হয়েছে আমার বিষয়টা। আমি এটা মানতে পারছিলাম না।’

অভিনেত্রী যেন মুখ না খোলেন সেজন্য নাকি মোটা টাকার লোভ দেখিয়েছিলেন অনুপম খের। কিন্তু সেই টাকা নিতে অস্বীকার করেছিলেন রিতা। তাই অভিনেত্রীকে শাসিয়েছিলেন অনুপম। পাশপাশি তিনি যদি মুখ খোলেন, তাহলে ক্যারিয়ার শেষ করে দেয়ার হু’মকি দিয়ে বলেছিলেন, ‘দেখবো তুমি কী করে ইন্ডাস্ট্রিতে কাজ করো’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা

এই বৈশাখে ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের সুযোগ

ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হচ্ছেন তাহসান বাংলা নববর্ষ মানেই নতুন স্বপ্ন আর নতুন আশা নিয়ে এক নতুন শুরু। আর…
ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের

বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

৪৮তম মস্কো চলচ্চিত্র উৎসব বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে। নির্মাতা…
বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো
0
Share