Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

অক্ষয়ের অটোগ্রাফ দিয়েছিলেন শাহরুখ

শাহরুখ খান ও অক্ষয় কুমার । ছবি: কইমই

একবার এয়ারপোর্টে অক্ষয় কুমারের হয়ে অটোগ্রাফ দিয়েছিলেন শাহরুখ খান।

ঘটনা তিনি নিজেই বলেন একটি টিভি শোতে। তখন তিনি ’পরদেশ’ সিনেমার শুটিং করছিলেন আমেরিকায়। গৌরী খান সেসময় গর্ভবতী ছিলেন, দুর্ভাগ্যবশত তার মিস ক্যারেজ হয়ে যায়।

এই খবর শোনা মাত্র শাহরুখ ভারতের পথে রওনা দেন। এই প্রথম একা ভ্রমণে একটু হিমশিম খেয়ে যান তিনি। লন্ডন এয়ারপোর্টে প্লেন পরিবর্তন করে কানেক্টিং ফ্লাইট ধরার সময় পুরো এয়ারপোর্টজুড়ে এক নারী তাকে অনুসরণ করতে থাকেন। অটোগ্রাফ নেবে প্রিয় শিল্পীর- এটাই তার চাওয়া। শাহরুখও তখন তাড়াতে। তারপরও কোনোরকমে চেকইন করার পর নারীকের আসতে বলেন এবং অটোগ্রাফ দেওয়ার জন্য তৈরি হন।

তখন সেই নারী ভক্তটি বলে উঠেন- আমি তোমার অনেক বড় ভক্ত অক্ষয়!

এই শুনে শাহরুখ খান হেসে ফেলেন। ভুল তারকার পেছনে সেই নারী দৌড়ালেন এতোক্ষণ সেটাও ভাবছিলেন মনে মনে। তবে সেই নারীকে তিনি হতাশ করেননি। অক্ষয়ের ফ্যানকে তিনি অটোগ্রাফ দেন ‘অক্ষয় কুমার’ লিখেই।

শাহরুখ আর বলেননি যে তিনি নিজে শাহরুখ খান!

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share