Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬

২৫ বছর পর ‘লগান’ সিনেমার শুটিং স্থানে আমির খান

২৫ বছর পর ‘লগান’ সিনেমার শুটিং স্থানে আমির খান

ক্যারিয়ারের শুরুর দিককার স্মৃতি বিজড়িত জায়গায় গেলেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান। জায়গাটি গুজরাটের ভুজ এলাকা। আমিরের জন্য এটি একটি বিশেষ জায়গা। ২৫ বছর আগে সেখানেই হয়েছিল তার জনপ্রিয় সিনেমা ‘লগান’-এর শুটিং। ২৫ বছর পর ‘লগান’ সিনেমার শুটিং স্থানে আমির খান হাজির হয়েছেন , যেখানে তিনি সিনেমার স্মৃতি তাজা করেছেন এবং ভক্তদের সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ করেছেন। তবে এবার নতুন কোনো সিনেমার কাজে নয়, নিজের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘সিতারে জমিন পর’-এর একটি বিশেষ প্রদর্শনীর আয়োজনেই সেখানে ফিরে যান আমির।

এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল প্রান্তিক মানুষের কাছে সিনেমাটি পৌঁছে দেওয়া। গ্রামটির একটি খোলা মাঠে সিনেমাটি দেখানো হয়। গ্রামবাসীর সঙ্গে মাটিতে বসে পুরো ছবি উপভোগ করেন আমির খান নিজেও।

২৫ বছর পর ‘লগান’ সিনেমার শুটিং স্থানে আমির খান

এই প্রদর্শনী নিয়ে আমির খান বলেন, ‘আজ ‘‘লগান’-এর সময়কার অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। আমি সত্যিই চাই “সিতারে জমিন পর” ভারতের প্রতিটি অঞ্চলে পৌঁছাক, বিশেষ করে যেখানে সিনেমা দেখার সুযোগ খুব কম।’

২৫ বছর পর ‘লগান’ সিনেমার শুটিং স্থানে আমির খান

প্রদর্শনীর সময় আমির স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন, গ্রামের নানা জায়গাও ঘুরে দেখেন। কুনারিয়া গ্রামে এই প্রথম কোনো সিনেমার আনুষ্ঠানিক প্রদর্শনী হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ছিল আলাদা উচ্ছ্বাস।

২৫ বছর পর ‘লগান’ সিনেমার শুটিং স্থানে আমির খান

‘সিতারে জমিন পর’ মুক্তি পেয়েছে গত ২১ জুন। পরিচালনা করেছেন এস প্রসন্ন। ছবিতে আমির খান অভিনয় করেছেন এক বাস্কেটবল কোচের চরিত্রে, যিনি বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরদের নিয়ে একটি দল গঠন করে প্রতিযোগিতায় নামেন। ছবিতে আরও আছেন জেনেলিয়া। সিনেমাটি বর্তমানে ইউটিউবে পে-পার-ভিউ মডেলে দেখা যাচ্ছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ফ্রান্সের প্রেসিডেন্টের প্রিয় বলিউড অভিনেতা কে?

এমানুয়েল মাখোঁ সম্প্রতি ভারত সফরে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও তাঁর স্ত্রী। তিনি এক অনুষ্ঠানে…
ফ্রান্সের প্রেসিডেন্টের প্রিয় বলিউড

পপ তারকা শাকিরা ভারতে কনসার্ট করতে আসছেন

ভারত সফরে শাকিরা বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরা ভারতে কনসার্ট করতে আসছেন। শোনা যাচ্ছে এ বছরের এপ্রিল মাসে…
পপ তারকা শাকিরা ভারতে

পশ্চিমবাংলায় বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ পেলেন যারা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এ বছরের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার সংগীত ও বিনোদনজগতের…
পশ্চিমবাংলায় বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ

রজনীকান্ত ও কমল হাসান একত্র হচ্ছেন চার দশক পর

রজনীকান্ত ও কমল হাসান দক্ষিণ ভারতের দুই মহাতারকা রজনীকান্ত ও কমল হাসান। গত চার দশক তাদের দুজনকে একসঙ্গে কোন…
রজনীকান্ত ও কমল হাসান একত্র
0
Share