Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুন ২৪, ২০২৬

হাসপাতালে রাজ-পরী; এদিকে তমা মির্জাও

রাজ-পরীমনি ও তমা মির্জা

পুত্র রাজ্যের জন্মদিন উদযাপনের পর হাসপাতালে ভর্তি হলেন রাজ-পরীমনি।

১৭ আগস্ট  কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী দম্পতি রাজ-পরী ও তাদের ছেলেকে সঙ্গে নিয়ে  গান বাংলা চ্যানেলের অফিসে কেক কেটে  রাজ্যের জন্মদিন উদযাপন করে। আয়োজন থেকে তোলা পরী-রাজের ছবি বরাবরই ঝড় তোলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভাবতে শুরু করেন রাজ-পরীর সংসার হয়ত আবার নতুন করে শুরু হতে যাচ্ছে। কিন্তু পরে শোনা যায়, শুধু পুত্রের জন্মদিন উদযাপনের জন্যই এক ছাদের নিচে হাজির হয়েছিলেন রাজ-পরী।

পুত্রের জন্মদিন উদযাপনের পর দুইজনই হাসাপাতালে ভর্তি হয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে।  

১৭ আগস্ট ভোরে গুরুতর আহত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন শরিফুল রাজ।  মাথা ফেটে যাওয়ার কারণে চারটি সেলাই করে ফের বাসায় ফিরে যান অভিনেতা। তবে তার দুর্ঘটনা সম্পর্কে জানার জন্য পরীমনির সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে গণমাধ্যমে কিছু জানাতে নিজের অপারগতা প্রকাশ করেন।

এদিকে তীব্র জ্বর নিয়ে ১৭ আগস্ট রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন পরীমনি। কয়েক ঘণ্টার ব্যবধানে একই হাসপাতালে ভর্তি হন অভিনেত্রীর বন্ধু তমা মির্জা।

ক্যানোলা হাতে ১৮ আগস্ট একটি ছবি প্রকাশ করেন পরীমনি। মজার ছলে ক্যাপশনে লেখেন, ‘আমরা পরী-তমা।‘ তার ছবিটিতে মন্তব্য জুড়ে দিয়ে তমা লেখেন, ‘আগে দুজনে সুস্থ হয়ে নিই।’

তিন তারকার  হাসপাতালে যাওয়ার খবরে বরাবরই চিন্তিত হয়ে পড়ছেন তাদের  শুভাকাঙ্ক্ষীরা। 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

নারী ক্রিকেটারদের জন্য আইসিসির উদ্যোগে মুগ্ধ দীপিকা পাড়ুকোন

আইসিসির প্রশংসায় দীপিকা নারী ক্রিকেটারদের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন মাতৃত্বকালীন…
নারী ক্রিকেটারদের জন্য আইসিসির উদ্যোগে মুগ্ধ দীপিকা পাড়ুকোন

মাইকেল জ্যাকসনের শ্রদ্ধায় ওয়ারফেইজের বিশেষ কনসার্ট

‘মাইকেল জ্যাকসন ট্রিবিউট’ দুনিয়াজুড়ে চলছে পপসম্রাট মাইকেল জ্যাকসন বন্দনা। সম্প্রতি তাঁকে নিয়ে নির্মিত…
মাইকেল জ্যাকসনের শ্রদ্ধায়

‘প্রমাণ করতে পারলে যা চাইবে তাই দেব’, চ্যালেঞ্জ ছুড়লেন ববি

গুজবে ক্ষুব্ধ ববি চিত্রনায়িকা ইয়ামিন হক ববিকে ঘিরে সম্প্রতি নতুন করে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। ব্যবসায়ী…
ববি
0
Share