Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

হাসপাতালে ভর্তি ডিপজল; নেওয়া হবে সিঙ্গাপুরে

হাসপাতালে মনোয়ার হোসেন ডিপজলকে দেখতে যান জায়েদ খান ও মিশা সওদাগর । ছবি: ফেসবুক

অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। ১৪ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়ার কথা রয়েছে।

ডিপজলের অসুস্থ হওয়ার খবরটি গণমাধ্যমে নিশ্চিত করেছেন চিত্রনায়ক জায়েদ খান। তিনি বাংলা সিনেমার এই খলনায়ককে দেখতে গিয়েছিলেন হাসপাতালেও। সেখান থেকে জায়েদ তার অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন ডিপজলের সাথে একটি ছবি। সাথে ক্যাপশনে লিখেছেন, “ডিপজল ভাইকে দেখতে হাসপাতালে।“ জায়েদের পোস্ট করা ছবিটিতে দেখা গেছে অভিনেতা মিশা সওদাগরকেও।

এদিকে ডিপজলও তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করেছেন হাসপাতাল থেকে তোলা কয়েকটি ছবি। ছবিগুলোতে দেখা যাচ্ছে জায়েদ ও মিশা ছাড়াও তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান হারুন অর রশীদ।

ডিপজলের শেয়ার করা আরেকটি ছবি | ছবি: ফেসবুক

ডিপজল তার শেয়ার করা পোস্টের ক্যাপশনে লিখেন, “হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। অসুস্থতার কথা শুনে দেখতে আসছেন, ডিবি প্রধান হারুন ভাই, মিশা, জায়েদ খান। দেশবাসীর কাছে দোয়া চাই। যেন দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি।”

প্রসঙ্গত, ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের চরিত্রেই ডিপজল দেখা দিয়ে থাকেন পর্দায়। তবে খলনায়ক হিসেবেই বেশি জনপ্রিয়তা পেয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি নিয়মিত প্রযোজনাও করেন এই অভিনেতা। এছাড়াও বিভিন্ন বিষয়ে নানান মন্তব্য করে অহরহই সংবাদের শিরোনামে জায়গা করে নেন ডিপজল।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে

‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে সব রেকর্ড ছাড়িয়ে গেলো

‘ধুরন্ধর ২’ বলিউড জগতকে রণবীর সিং একাই মাতিয়ে রেখেছেন সম্প্রতি। তাঁর অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ দিয়ে শুরু এই…
‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে
0
Share