Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, এপ্রিল ১২, ২০২৬

হলিউডে মিলন, মুক্তি পাচ্ছে বনইয়ার্ড

অভিনেতা আনিসুর রহমান মিলন | ছবি: ফেসবুক

২০২৩ সালে দেশের গন্ডি পেরিয়ে নির্মাতা আসিফ আকবরের হলিউড সিনেমা ‘বনইয়ার্ড’-য়ে অভিনয় করেছিলেন অভিনেতা আনিসুর রহমান মিলন। দীর্ঘ অপেক্ষার শেষে আগামি ৫ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে সিনেমাটি।

তবে বাংলাদেশে মুক্তি পাচ্ছে না ‘বনইয়ার্ড’ সিনেমাটি। সিনেমা প্রসঙ্গে সম্প্রতি গণমাধ্যমের সাথে আলাপে মিলন জানিয়েছেন, ‘বনইয়ার্ড’ প্রযোজনা করেছে লায়ন্স গেট। তাদের সাথে বাংলাদেশের যমুনা ব্লকবাস্টারের চুক্তি ছিল আগে থেকে। তবে সম্প্রতি সেটা বাতিল হয়েছে বলে জেনেছি। যার কারণে ছবিটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে না। আমি দেশে থাকার কারণে প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে পারছি না। নইলে আরো বিস্তারিত জানাতে পারতাম।’

অভিনেতা আরও যোগ করেন, ‘ছবিটি নিয়ে আমি দারুণ আশাবাদী। দর্শক আমাকে এত বড় প্রযোজনা প্রতিষ্ঠানের ছবিতে দেখবেন, মেল গিবসনের সাথে পর্দায় হাজির হব এটা অনেক বড় ব্যাপার। ছবিটির গল্প একজন সিরিয়াল কিলারকে নিয়ে। যাকে খোঁজ করতে মাঠে নামে মেল গিবসন। আমি তাকে নানাভাবে সাহায্য করি। দর্শকদের ছবিটি ভালো লাগবে।’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ আসছে পহেলা বৈশাখে  

জেফার ও প্রীতমের ওয়েব ফিল্ম শিহাব শাহীন নির্মিত জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ মুক্তি পাচ্ছে পহেলা বৈশাখের দিন।…
জেফার–প্রীতমের ‘তুমি আমি শুধু’

কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন

সংগীতশিল্পী আশা ভোঁসলে ভারতের কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন। রবিবার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ…
কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন
0
Share