Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

হচ্ছে না কনসার্ট

রাজু স্মারক ভাস্কর্য । ছবি: উইকিপিডিয়া

২২ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে অবস্থিত রাজু ভাস্কর্যে অনুষ্ঠিতব্য কনসার্ট স্থগিত করা হয়েছে। দেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি ও প্রতিকূল আবহাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়।

২১ আগস্ট এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি।

হাসনাত জানান, দেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি ও প্রতিকূল আবহাওয়ার কারণে রাজু ভাস্কর্যে আগামীকালের কনসার্ট স্থগিত করা হলো। এখন বন্যার্তদের পাশে দাঁড়াবার সময়, সকলেই এগিয়ে আসুন।

মঙ্গলবার রাতেই এই কনসার্টের ঘোষণা দিয়েছিলেন হাসনাত। তখন জানিয়েছিলেন, “বৃহস্পতিবার সন্ধ্যায় র‍্যাপারদের নিয়ে টিএসসি রাজু ভাস্কর্যে কনসার্ট। র‍্যাপাররা এবার ছাত্র-নাগরিক অভ্যুত্থানের ভাষা নির্মাণে বিপুল ভূমিকা রেখেছে। ছাত্র-নাগরিক অভ্যুত্থানের যে প্রতিরোধের স্পিরিট, তা ব্যক্ত হয়েছে তাদের কণ্ঠে।”

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জান্নাত জুবায়ের রাহমানি- দেখে নিন নায়িকার ১০টি ছবি

নেটফ্লিক্স সিরিজ ‘গ্লোরি জান্নাত জুবায়ের রাহমানি সাত বছর বয়স থেকেই লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় নিয়মিত।…
জান্নাত জুবায়ের রাহমানি

অভিনেত্রী রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি দিয়েছেন বিজেপি সমর্থকরা

বিধানসভার নির্বাচন ভারতের পশ্চিমবঙ্গে চলছে বিধানসভার নির্বাচন। এবারের নির্বাচন চলছে দুই দফায়। গত ২৩ এপ্রিল…
অভিনেত্রী রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি
0
Share