Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, জুন ১, ২০২৬

স্বামী হারালেন অভিনেত্রী সুভদ্রা

অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায় | ছবি: ফেসবুক

দুর্গা পূজার মাত্র কয়েকদিন বাকি থাকতেই ৩০ সেপ্টেম্বর প্রথম প্রহরে স্বামী হারালেন ওপার বাংলার ছোট পর্দার জনপ্রিয় মুখ অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী সোহিনী গুহ রায়।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে অভিনেত্রী সোহিনী গুহ রায় জানিয়েছেন, ‘সুভদ্রাদির স্বামী আহমেদাবাদের ব্যবসায়ী। কর্মসূত্রে থাকতেন মুম্বাইয়ে। কাজের ফাকে প্রায়ই কলকাতায় আসতেন। দেখা করে যেতেন সুভদ্রাদি, একমাত্র ছেলের সঙ্গে। গেল শনিবারও তেমনই শহরে এসেছিলেন। রোববার সারাদিন বন্ধুদের সঙ্গে কাটান। এরপর সোমবার রাতে ঘুমের মধ্যে সম্ভবত হৃদ্‌রোগে আক্রান্ত হন। আমি আপনাদের যখন এই খবর জানাচ্ছি তখনই সুভদ্রাদি এবং তার পরিবার স্বামী ফিরোজকে নিয়ে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার জন্য রওনা দিয়েছেন।’

প্রসঙ্গত, গত বছর মার্চ মাসে একই দিনে বাবা ও শ্বশুরমশাইকে হারিয়েছেন এই অভিনেত্রী। এবার স্বামীও পাড়ি জমালেন না ফেরার দেশে। অভিনয়ের পাশাপাশি সুভদ্রা রাজনীতিতেও পরিচিত মুখ। বিজেপিতে যোগ দিয়েছিলেন। পরে অবশ্য দলত্যাগ করে বেরিয়ে আসেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

দুই যুগ পেরিয়েও দর্শকের প্রথম পছন্দ শাকিব খান

ঢাকাই চলচ্চিত্রে ঢাকাই চলচ্চিত্রে অনেকে নায়ক জনপ্রিয়তার শিখরে উঠেও সময়ের সঙ্গে হারিয়ে গেছেন। কিন্তু শাকিব…

বিলাসবহুল উপহার গ্রহণের অভিযোগে বিপাকে জ্যাকলিন

প্রতারণা মামলা বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের বিরুদ্ধে ২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় অভিযোগ…

‘আজকাল তেরে মেরে প্যায়ার কে চর্চে’ খ্যাত সুমন কল্যাণপুর এর মৃত্যু

কিংবদন্তি কণ্ঠশিল্পী উপমহাদেশের সংগীতাঙ্গনের কিংবদন্তি কণ্ঠশিল্পী সুমন কল্যাণপুর আর নেই। রোববার মুম্বাইয়ের নিজ…
‘আজকাল তেরে মেরে প্যায়ার কে চর্চে’ খ্যাত সুমন কল্যাণপুর এর মৃত্যু

আগের শাকিব খানকে ক্ষ্যাত বললেন মিষ্টি জান্নাত

ঢালিউড সুপারস্টার ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা মিষ্টি জান্নাত আবারও আলোচনায় এসেছেন ঢালিউড সুপারস্টার শাকিব…
শাকিব খানকে ক্ষ্যাত বললেন মিষ্টি জান্নাত
0
Share