Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

স্বাধীনতার মাসে ওটিটি-তে ‘ওরা ৭ জন’

স্বাধীনতার মাসে ওটিটি-তে ‘ওরা ৭ জন’ | ছবি: টফি

অনলাইন প্রিমিয়ার হতে যাচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ওরা ৭ জন’-এর। স্বাধীনতার মাস মার্চের প্রথম দিন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম টফি-তে মুক্তি পাবে ছবিটি।

২০২৩ সালের মার্চ মাসে দেশজুড়ে সিনেমা হলে মুক্তি পেয়েছিল ‘ওরা ৭ জন’। যা সম্প্রতি অ্যামাজন প্রাইমেও মুক্তি পেয়েছে। ভিন্ন পেশা ও বাস্তবতা থেকে আসা ৭ জন মুক্তিযোদ্ধার একটি গোপন মিশনে অংশগ্রহণ ও যুদ্ধক্ষেত্রের শ্বাসরুদ্ধকর ঘটনা নিয়ে পরিচালক খিজির হায়াত খান নির্মাণ করেছেন এই মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা। ইতিমধ্যে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে ছবিটি।

তারকাবহুল এই সিনেমার গুরত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। এছাড়াও আছেন ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা, ইমতিয়াজ বর্ষণ, খিজির হায়াত খানসহ আরও অনেক গুণী অভিনয়শিল্পী।

উল্লেখ্য যে, টফিসহ সারা বিশ্বের সাতটি ওটিটি প্ল্যাটফর্মে দর্শকরা সিনেমাটির ডিরেক্টরস কাট (পরিচালকের বিশেষ সংস্করণ) উপভোগ করতে পারবেন। বাংলাদেশের সিনেমাপ্রেমী দর্শকরা টফি-এর এই বিশেষ অনলাইন প্রিমিয়ারের মাধ্যমে যেকোনো নেটওয়ার্ক থেকে মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস নির্ভর এই সিনেমাটি দেখতে পারবেন।

টফি-র মার্কেটিং ডেপুটি ডিরেক্টর মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী জানান, ‘দেশের সবচেয়ে বড় ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম হিসেবে টফি সবসময় দর্শকদের বিনোদনমূলক ও অর্থবহ কন্টেন্ট উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। স্বাধীনতার মাসে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের ত্যাগের প্রতি সম্মান জানাতে তৈরি করা ‘ওরা ৭ জন’ সিনেমাটি টফি-তে মুক্তি দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আশা করছি আমাদের দর্শকরা, বিশেষ করে তরুণ প্রজন্ম টফি-তে সিনেমাটি আগ্রহের সাথে উপভোগ করবেন ও আমাদের গৌরবময় ইতিহাসকে শ্রদ্ধাভরে স্মরণ করবেন।’

সিনেমাটি দেখতে অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইস-এর জন্য যথাক্রমে প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে টফি অ্যাপ।

আরও বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করতে হবে এই লিংকে- https://toffeelive.com/home

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আসছে অভিনেত্রী এল ফ্যানিং এর ‘মার্গোস গট মানি ট্রাবল’

অভিনেত্রী এল ফ্যানিং অভিনেত্রী এল ফ্যানিং ২০২৪ সালে নোবেলজয়ী সংগীতশিল্পী ও কবি বব ডিলানের জীবনী নির্ভর…
এল ফ্যানিং-এর ‘মার্গোস গট মানি ট্রাবল’

পয়লা বৈশাখে তারকাদের সাজ – স্মৃতি ও অভিজ্ঞতা

পয়লা বৈশাখ তারকাদের ব্যস্ততা ও উৎসব পয়লা বৈশাখে তারকাদের সাজ , স্মৃতি, ব্যস্ততা, পারিবারিক আয়োজন, শৈশব স্মৃতি…
পয়লা বৈশাখে তারকাদের সাজ, স্মৃতি ও অভিজ্ঞতা

জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ আসছে পহেলা বৈশাখে  

জেফার ও প্রীতমের ওয়েব ফিল্ম শিহাব শাহীন নির্মিত জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ মুক্তি পাচ্ছে পহেলা বৈশাখের দিন।…
জেফার–প্রীতমের ‘তুমি আমি শুধু’

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অনন্ত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অনন্ত জলিল পর্দায় ফিরছেন অনন্ত-বর্ষা জুটি । দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায়…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অনন্ত-বর্ষা জুটি
0
Share