Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

স্বাধীনতা দিবস কনসার্ট একদিন পেছালো

দেশের চারটি শহরে স্বাধীনতা দিবস কনসার্টের আয়োজন করেছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’। ১১ এপ্রিল ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এ কনসার্ট। তবে ফিলিস্তিনের গাজা এবং রাফা অঞ্চলে ইসরায়েলের গণহত্যার নিন্দা ও প্রতিবাদস্বরূপ আগামী ১১ এপ্রিলের পূর্বনির্ধারিত ‘স্বাধীনতা কনসার্ট’ এক দিন পিছিয়ে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।  

সংগঠনের সভাপতি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা।

এই গণহত্যার প্রতিবাদ হিসেবে শুক্রবার দেশজুড়ে তৌহিদী জনতা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরো বলেন, তাদের এই কর্মসূচিতে সমর্থন রয়েছে আমাদের। এ জন্য ‘স্বাধীনতা কনসার্টে’র পূর্বনির্ধারিত তারিখ পরিবর্তন করে এক দিন পর, অর্থাৎ ১২ এপ্রিল অনুষ্ঠিত হবে কনসার্টটি। দেশের চারটি মহানগর ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং বগুড়ায় ১২ এপ্রিল হবে কনসার্ট। ঢাকার বাইরে চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়াম, খুলনা স্টেডিয়াম ও বগুড়ায় আলতাফুন্নেছা খেলার মাঠ কিংবা আজিজুল হক কলেজ মাঠে এ আয়োজন হবে বলে জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে। ঢাকায় মানিক মিয়া এভিনিউতে পারফর্ম করবেন নগর বাউল জেমস। বিজয় দিবস কনসার্টেও জেমসের পরিবেশনা দিয়ে শেষ হয়েছিল আয়োজন।

জেমস ছাড়া ঢাকায় আরো গাইবে ব্যান্ড ফিডব্যাক, শিরোনামহীন, পাওয়ারসার্জ, আপেক্ষিক, আফটার ম্যাথ, সংগীতশিল্পী প্রীতম হাসান, জেফার, পড়শী, ফেরদৌস ওয়াহিদ, মিলা, আগুন, হায়দার হোসেন, অনিমেষ রায়, সোহান আলী, আবরার শাহরিয়ার, মাহতিম সাকিব, সেলিম চৌধুরী, আলেয়া বেগম ও মিফতা জামান।

চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে গান শোনাবে ব্যান্ড মাইলস, সোলস, আর্ক, লালন, অ্যাশেজ, সাবকনসাস, বে অব বেঙ্গল, তীরন্দাজ, মেট্রিক্যাল, সংগীতশিল্পী কিরণ দাস, ইমরান, কোনাল, চিশতি বাউল, তাসনিম আনিকা, সালমা, রায়হান, শুভ্র, মৌসুমী, ইথুন বাবু, পরাণ আহসান, আকলিমা মুক্তা ও ঋতুরাজ।

খুলনা জেলা স্টেডিয়ামে দর্শক মাতাবে ব্যান্ড ওয়ারফেজ, আর্বোভাইরাস, সোনার বাংলা সার্কাস, কার্নিভাল, বাংলা ফাইভ, কাগুল, কুঁড়েঘর, বিবর্তন, সংগীতশিল্পী মনির খান, আসিফ আকবর, বালাম, তাহসান খান, কনা, নাসির, জয় শাহরিয়ার, টুনটুন বাউল, রুখসার রহমান, লিজা ও পলাশ।

বগুড়া আলতাফুন্নেছা খেলার মাঠে গাইবে ব্যান্ড আর্টসেল, অ্যাভয়েড রাফা, ডিফরেন্ট টাচ, এমএনবি, ভাইকিংস, বাগধারা, সংগীতশিল্পী খুরশীদ আলম, বেবী নাজনীন, কনকচাঁপা, আলম আরা মিনু, হৃদয় খান, কর্নিয়া, মিজান, লুইপা, কে জেড রাব্বী, মুত্তাকী হাসিব, রাজীব ও মুহিন।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’
0
Share