Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

স্বস্তিকার যে কথা রাখলেন শিলাজিৎ!

শিলাজিৎ মজুমদার ও স্বস্তিকা মুখোপাধ্যায় । ছবি: ফেসবুক

দীর্ঘদিনের বন্ধু স্বস্তিকা মুখোপাধ্যায় এবং শিলাজিৎ মজুমদার। তবে টালিপাড়ায় গুঞ্জন চলছে, প্রেমের হাওয়া লেগেছে তাদের দীর্ঘদিনের এ বন্ধুত্বে।

সম্প্রতি স্বস্তিকা তার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে শিলাজিতের সাথে তিনটি ছবি পোস্ট করেছেন। আর ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘চেনা দু:খ, চেনা সুখ, চেনা চেনা হাসি মুখ’।

স্বস্তিকা মুখোপাধ্যায়ের পোস্ট করা একটি ছবি । ছবি: ফেসবুক 

স্বস্তিকার এই পোস্ট সামনে আসা মাত্রই শুভেচ্ছার বন্যা ভাসাচ্ছেন নেটিজেনরা। তবে দুই তারকার কেউই প্রেম নিয়ে এখনও অফিশিয়ালি মুখ খোলেননি। যদিও একাধিক পার্টিতে একসাথে দেখা যাওয়া থেকে শুরু করে সামাজিক মাধ্যমে ভেসে আসা দুজনের ছবি, সবই যেন নেটিজেনদের ইঙ্গিত দেয় স্বস্তিকা- শিলাজিতের প্রেমের।

এমনকি একটি অনুষ্ঠানে স্বস্তিকা প্রসঙ্গে শিলাজিৎ বলেন, ‘ভেবলি বলেছে দাড়ি না কাটলে দেখা করবে না’। স্বস্তিকার ডাক নাম ভেবলি। আর অভিনেত্রীকে এই নামেই ডাকেন শিলাজিৎ। স্বস্তিকার এমন কথাতেই নাকি দাড়ি কামিয়েছেন শিলাজিৎ। গায়কের এমন মন্তব্যে আরও জোরদার হয়ে যায় দুজনের প্রেমের গুঞ্জন!

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আসছে অভিনেত্রী এল ফ্যানিং এর ‘মার্গোস গট মানি ট্রাবল’

অভিনেত্রী এল ফ্যানিং অভিনেত্রী এল ফ্যানিং ২০২৪ সালে নোবেলজয়ী সংগীতশিল্পী ও কবি বব ডিলানের জীবনী নির্ভর…
এল ফ্যানিং-এর ‘মার্গোস গট মানি ট্রাবল’

পয়লা বৈশাখে তারকাদের সাজ – স্মৃতি ও অভিজ্ঞতা

পয়লা বৈশাখ তারকাদের ব্যস্ততা ও উৎসব পয়লা বৈশাখে তারকাদের সাজ , স্মৃতি, ব্যস্ততা, পারিবারিক আয়োজন, শৈশব স্মৃতি…
পয়লা বৈশাখে তারকাদের সাজ, স্মৃতি ও অভিজ্ঞতা

পহেলা বৈশাখ – বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব
0
Share