Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

‘স্কাই ফোর্স’: বলিউড খিলাড়ির নতুন সিনেমা

‘স্কাই ফোর্স’ সিনেমার পোস্টার । ছবি: সংগৃহীত

১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের গল্পে নতুন সিনেমা নিয়ে আসছে বলিউড খিলাড়ি খ্যাত অক্ষয় কুমার। সিনেমার নাম- ‘স্কাই ফোর্স’।

অভিনেতা ২ অক্টোবর গান্ধী জয়ন্তী উপলক্ষে ঘোষণা করেছেন এই ছবিটির। নিজের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে অক্ষয় একটি ছোট ভিডিও ক্লিপ পোস্ট করেন। সেই পোস্টের মাধ্যমেই ভক্ত ও অনুরাগীদের জানান তার নতুন এই প্রজেক্টের কথা।

অক্ষয় তার পোস্টের ক্যাপশনে লিখেন, “আজ গান্ধী-শাস্ত্রী জয়ন্তীর দিন। পুরো দেশ বলছে – জয় জওয়ান, জয় কিষান, জয় বিজ্ঞান, জয় অনুসাধন। ‘স্কাই ফোর্স’-এর অবিশ্বাস্য গল্প ঘোষণা করার জন্য আজকের চেয়ে ভাল দিন আর নেই। ভারতের প্রথম এবং সবচেয়ে মারাত্মক বিমান হামলা নিয়ে আমাদের না বলা গল্প। দয়া করে ভালোবাসা দিন। জয় হিন্দ, জয় ভারত।“

‘স্কাই ফোর্স’ পরিচালনায় আছেন সন্দীপ কেওলানি এবং অভিষেক কাপুর। সিনেমাটির প্রযোজনা করছে জিও স্টুডিও এবং দীনেশ ভিজান। আর চিত্রনাট্য লিখেছেন সন্দীপ কেওলানি।

ঘোষণার ঠিক এক বছর পর ২০২৪ সালের ২ অক্টোবর মুক্তি পাবে ছবিটি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে
0
Share