Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

সুহানার মা হচ্ছেন দীপিকা!

কয়েক মাস আগে মা হয়েছেন দীপিকা পাডুকোন। এর মধ্যে অভিনয়ে ফেরার কোনো পরিকল্পনা ছিল না তার। তবে শাহরুখ খানের সিনেমার অফার মিস করতে পারলেন না, এবং নতুন ছবির সঙ্গে যুক্ত হলেন।

অনেক দিন ধরেই ‘কিং’ ছবিটি নিয়ে জল্পনা চলছিল। প্রথমে সুজয় ঘোষ ছবিটির পরিচালনা করতে চেয়েছিলেন, তবে পরে দায়িত্ব নেয় সিদ্ধার্থ আনন্দ। সুহানা খান এবার প্রথমবার বাবার সঙ্গে এক সিনেমায় কাজ করছেন, আর এটি তার বড় পর্দায় প্রথম ছবি।

এবার শোনা যাচ্ছে, সুহানার মা হিসেবে দীপিকা পর্দায় আসছেন। ছবিটিতে তিনি একটি ক্যামিও করবেন, যেখানে সুহানার মায়ের চরিত্রে অভিনয় করবেন। সেই চরিত্রটি শাহরুখ খানের প্রাক্তন প্রেমিকারও। সিদ্ধার্থ আনন্দের ছবিতে সুযোগ পেয়ে দীপিকা তা ফিরিয়ে দেননি।

খবর রয়েছে যে, প্রথম থেকেই শাহরুখ খান ও সিদ্ধার্থ আনন্দ এই চরিত্রটির জন্য দীপিকাকেই ভাবেন। প্রাথমিকভাবে সুহানার বাবা ও মায়ের চরিত্রে অভিনয় করার কথা ছিল সাইফ আলি খান ও টাবুর। ছবির প্রধান খলনায়কের চরিত্রে অভিনয় করবেন অভিষেক বচ্চন, আর অভয় বর্মাকেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। ছবিটি ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

‘কিং’ ছবির পাশাপাশি, দীপিকা আরও একটি সিনেমায় ক্যামিও দেবেন। রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ দীপিকা থাকবেন, আর জানা যাচ্ছে, সেখানে রণবীরের সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্য থাকবে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে
0
Share