Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, জুন ২২, ২০২৬

সালমানের সিনেমায় গান গাইতে অভিজিতের শর্ত

অভিজিৎ ভট্টাচার্য ও সালমান খান । ছবি: গুগল

বলিউডের ভাইজান সালমান খান ও গায়ক অভিজিৎ ভট্টাচার্যের মধ্যকার দ্বন্দ্ব তো বেশ পুরোনো। নতুন খবর হলো- সালমানের ছবিতে আবারও গান গাইতে রাজি হয়েছেন অভিজিৎ। তবে এর জন্য তিনি দিয়েছেন এক শর্ত।

ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার তথ্যানুযায়ী, সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিজিতকে প্রশ্ন করা হয়, সালমানের কোনও ছবিতে তিনি আর গান গাইবেন কিনা। উত্তরে গায়ক বলেন, ‘কেন গাইব না? তবে হ্যাঁ, কোনো পাকিস্তানি শিল্পীকে ডেকে যেন ডাবিং করিয়ে না নেওয়া হয়!’

প্রসঙ্গত, পাকিস্তানি শিল্পীদের সুযোগ দেন বলে সালমানের বিরুদ্ধে একসময় ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিজিৎ। ভাইজানের কোনও সিনেমায় তিনি আর গাইবেন না, এমনও জানিয়েছিলেন তিনি।

বামে ‘তান তানা তান’ গানে সালমান খান ও কারিশমা কাপুর, ডানে অভিজিৎ ভট্টাচার্য । ছবি: গুগল

উল্লেখ্য যে, সালমান অভিনীত ‘জুড়ওয়া’ ছবিতে অভিজিৎ গেয়েছিলেন ‘তান তানা তান’ গানটি। পরে সালমানের আর কোনও সিনেমায় তাকে আর গান গাইতে দেখা যায়নি।

সালমানের সাথে দ্বন্দ্ব থাকলেও বলিউড বাদশাহ শাহরুখ খানের ভক্ত অভিজিৎ। তাইতো হিন্দি সিনেমায় একসময় শাহরুখ খানের কণ্ঠ বলা হতো গায়ক অভিজিৎ ভট্টাচার্যকে। এই গায়ক মনে করেন, খানদের মধ্যে শাহরুখ খানই একমাত্র দেশপ্রেমী। তবে দীর্ঘদিন ধরে শাহরুখের গানেও এই গায়ক অনুপস্থিত।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

গানে কবিতা আবৃত্তি করে বাবাকে উৎসর্গ করলেন মৌ

বাবাকে স্মরণ দেশের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম পরিচিত মুখ সাদিয়া ইসলাম মৌ। মডেলিং, নৃত্য ও অভিনয়ে দীর্ঘ ক্যারিয়ারে…
মৌ

মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়- ৫০০ রূপি থেকে ৬০০ কোটির মালিক

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা ও মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় এর জীবনকাহিনি…
মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

জমির বিরোধে পঙ্কজ ত্রিপাঠির ভাইয়ের ওপর নৃশংস হামলা

পঙ্কজ ত্রিপাঠি বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির বিহারের পৈতৃক গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এই…
পঙ্কজ ত্রিপাঠির
0
Share