Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

সালমানের অনস্ক্রিন জুটি নিয়ে অনিলের মন্তব্য

সালমান খান ও অনিল কাপুর | ছবি: ফেসবুক

বলিউডের সবাই মোটামুটি জানেন, অনিল কাপুরের প্রিয় সহকর্মী মাধুরী দীক্ষিত। বলিউডে জোর গুঞ্জনও উঠেছিল  এই বোধ হয় ভেসে গেল অনিল আর সুনিতা কাপুরের সংসারের তরী। কিন্তু সুনিতা কাপুর সেই নোঙর যার বাঁধন ফসকে যাওয়া কারও কম্ম নয়। সারা জীবন পর্দার আড়ালে থেকে স্বামীকে রেখেছেন মায়ার শাসনে। 

একারণেই মাধুরীর সাথে প্রণয়টা পর্দাতেই রাখেন তিনি। তবে সময় সময় নিজের দূর্বলতাকে প্রকাশ করেছেন। পরিণত বয়সে এসে বলেই ফেলেন, মাঝে মাঝে বিবাহিত না হলে মাধুরীর প্রতি আগ্রহী হতেন তিনি। মজা হিসেবে সবাই তা উড়িয়েও দেয় বটে। সে সব পুরানো ঘটনা। নতুন হলো, সম্প্রতি তিনি একটি শোতে জানালেন আরেকটি কথা। সেই শোতে আরও ছিলেন সালমান খান উপস্থিত। অনিল কাপুরকে প্রশ্ন করা হয়, সালমানের সাথে অনস্ক্রিন কাকে ভালো লাগে। তিনি উত্তর দেন অনেকটা এভাবে- অনেক কষ্ট হচ্ছে বলতে, তবুও বলতে হয়, সালমানের সাথে মাধুরীকেই সবচেয়ে বেশি মানায়। 

তার বলায় যে মজার সাথে চাপা একটু প্রণয় ছিল তা বুঝতে বাকী ছিল না কারো। বিশেষ করে সালমানের মুচকি হাসি বলে দেয় অনিলের মনের অবস্থা সেই আয়োজনে। 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share