Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

সাইয়ারা সাফল্যের খুশীতে ছবি মুক্তি পেছালেন অজয় দেবগন  

গত ১৮ জুলাই মুক্তি পায় মোহিত সুরি পরিচালিত নব্য বলিউড জুটি আহান পান্ডে এবং অনিত পদ্দা অভিনীত ডেব্যু সিনেমা সাইয়ারা। সিনেমাটি প্রথম দিনেই ২০.২৫ কোটি রুপি ব্যবসা করে হইচই ফেলে দেয়। বক্স অফিসে এই দুই নতুন প্রতিভার সাফল্যের জন্য আরো সময় দিতে অজয় দেবগন এবং জিও স্টুডিও সিনেমা ‘সন অফ সর্দার ২’-এর মুক্তি ১ সপ্তাহ পিছিয়ে দেয়া হয়েছে।

পুর্বঘোষিত তারিখ অনুযায়ী ২৫ জুলাই মুক্তি পাওয়ার কথা অজয় দেবগনের সিনেমা ‘সন অফ সর্দার ২’। তবে সিনেমাটি ২৫ জুলাই মুক্তি না পেয়ে মুক্তি পাবে আগামী ১ লা আগস্ট।

একটি সূত্র জানিয়েছে, “অজয় দেবগন নতুন এই দুই তারকার ক্যারিয়ার প্রতিষ্ঠা করতে অনুপ্রেরণা হিসেবে দ্বিতীয় সপ্তাহেও তাদের প্রয়োজনীয় স্ক্রিন স্পেস দিতে পেরে খুশি। সন অফ সর্দার ২ এখন এক সপ্তাহ পরে ১ আগস্ট, ২০২৫ তারিখে মুক্তি পাবে। তিনি নতুন দুই অভিনেতা- অভিনেত্রীসহ আদিত্য চোপড়াকে শুভেচ্ছা জানিয়েছেন এবং সায়ারা-র সাফল্য কামনা করছেন।”

সূত্রটি আরও জানায় যে, অভিনেতাদের অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং অনিশ্চিত এই সময়ে ইন্ডাস্ট্রির একজন সিনিয়র সদস্য হিসেবে অজয় বৃহত্তর স্বার্থের পক্ষে অবস্থান নিয়েছেন। “সন অফ সর্দার ২ একটি পারিবারিক বিনোদনমূলক ছবি এবং এখন ১ আগস্ট মুক্তি পাবে।‘  

বিজয় কুমার অরোরা পরিচালিত ‘সন অফ সর্দার ২’-এ অজয় দেবগন এবং মৃণাল ঠাকুরের পাশাপাশি অভিনয় করেছেন সঞ্জয় মিশ্র, রবি কিষাণ, মুকুল দেব, চাঙ্কি পান্ডে, দীপক ডোব্রিয়াল, কুব্রা সাইত, বিন্দু দারা সিং এবং শরৎ সাক্সেনা প্রমুখ।   

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

পিপল ম্যাগাজিন হলিউডের আলোঝলমলে জগতে আবারও শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। ২০২৬ সালে পিপল…
বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে ট্রাম্প কার্ড হলিউডের চাকরির সংকট

হলিউডে চাকরি সংকট গত তিন বছরে হলিউডের চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনার কাজে ধস নেমেছে। এ কারণে ক্যালিফোর্নিয়া…
ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে

নায়িকা নুসরাত জাহানকে গম পাচারের অভিযোগে তলব ইডির

নুসরাত জাহান টালিউড নায়িকা নুসরাত জাহানকে রেশন দুর্নীতি মামলায় তলব করেছেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা…
নায়িকা নুসরাত জাহানকে

নর্থ আমেরিকায় ঢালিউড-আয়ের শীর্ষে যে পাঁচ সিনেমা

নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা নর্থ আমেরিকারবাজারে নতুন রেকর্ড গড়ল বনলতা এক্সপ্রেস। মূলত যুক্তরাষ্ট্র ও কানাডাকে…
নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা
0
Share