Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সঞ্জয় দত্তকে নারী ভক্তের ৭২ কোটির সম্পত্তি উপহার

সঞ্জয় দত্তের একসময়কার ‘চকোলেট বয়’ ইমেজ বহু তরুণীর হৃদয়ে ঝড় তুলেছিল। অনেকেই করেছেন অনেক পাগলামি। কিন্তু সবাইকে চমকে দেবার মত কাজ করেছেন এক নারী। ২০১৮ সালে নিজের মৃত্যুর আগে ৭২ কোটি টাকার সম্পত্তি লিখে দিয়ে গেছেন সঞ্জয় দত্তের নামে।  

একদিন হঠাৎ থানা থেকে ফোন পান সঞ্জয় দত্ত। পুলিশ তাকে জানায়, নিশা পাতিল নামের এক মহিলা ১৪ দিন আগে প্রয়াত হয়েছেন। আর সঞ্জয়ের নামে লিখে রেখে গিয়েছেন ৭২ কোটি টাকার সম্পত্তি। সেই খবর শুনে আকাশ থেকে পড়লেন অভিনেতা। সঞ্জয় অবশ্য স্পষ্ট করে বলে দিয়েছেন সব সম্পত্তি মৃতার পরিবারকেই দেওয়া উচিত। যদিও ব্যাঙ্ক থেকে জানানো হয়, নমিনি হিসাবে সঞ্জয় দত্তের নামই উল্লেখ করা হয়েছে। তার পালি হিলের বাসভবনও ব্যাঙ্ক ডিটেলসে রয়েছে। এই বিষয়ে সঞ্জয় বলেন, ‘আমাদের মতো অভিনেতার নামে লোকে সন্তানের নাম রাখেন, রাস্তায় পিছু নেন, উপহারও পাঠান। কিন্তু এই ঘটনা আমাকে হতবাক করেছে। আমি নিশাকে চিনি না। কিন্তু তিনি যা করেছেন তার পর আমি বাক্যহারা। সম্পত্তির এক কণাও আমি দাবি করব না।’

তরুণ বয়সে সঞ্জয় দত্ত | ছবি: ফেসবুক

এর পর আইনজীবীরা যোগাযোগ করলেও সঞ্জয় একই কথা বলেন। শেষমেশ মধ্যস্থতা করতে চেয়ে বলেন, ‘সম্পত্তির অধিকার যাতে পরিবার পায় তার জন্য আমি যে কোনও আইনি পথে হাঁটতে রাজি আছি।’

বলিউডের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতা সঞ্জয় দত্ত। ব্যক্তিগত জীবনে অভিনেতা সুনীল দত্ত ও নার্গিসের সন্তান তিনি। ১৯৮১ সালে ‘রকি’ সিনেমার মাধ্যমে অভিনয় শুরু করেন। ক্যারিয়ারের প্রথম সিনেমা দিয়েই বাজিমাত করেছিলেন সেসময়।  

সেই থেকে শুরু আজ পর্যন্ত প্রায় ১৩৫টিরও বেশি সিনেমায় অভিনয় করেছে সঞ্জয় দত্ত। বলিউড যাকে সাঞ্জু বাবা নামেই চিনে।

সঞ্জয় দত্ত বলিউড অভিনেতাদের মধ্যে অন্যতম জনপ্রিয়। ব্যক্তিগত জীবনে সঞ্জয় দত্ত নিজেই ২৯৫ কোটি টাকার মালিক। ছবি পিছু তিনি ৮-১৫ কোটি টাকা পারিশ্রমিক নেন বলে জানা যায়। মুম্বাই ও দুবাইতে বাড়ি ও গাড়ি সবই রয়েছে তার। একটি হুইস্কি ব্র্যান্ডের মালিক তিনি, আবার এক ক্রিকেট দলেরও সহ-মালিক।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী: তাঁর বিরল কিছু মুহুর্তের ছবিতে দেখা যাক

নায়ক মান্না ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদ্‌রোগে…
মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ অনুদান পাচ্ছে ১ কোটি ১৬ লাখ টাকা 

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নারী নির্মাতা রুবাইয়াত হোসেনের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড আবারো অনুদান পাচ্ছে। ইতালির…
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ অনুদান

বাংলাদেশী নারী সিনেমা পরিচালকদের পরিচয় ও সিনেমা

বাংলাদেশী নারী নির্মাতা ঢাকাই সিনেমায় নারী নির্মাতার সংখ্যা খুবই অল্প। পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক নানা বাধার…
বাংলাদেশী নারী সিনেমা পরিচালকদের
0
Share