Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

শুটিং সেটে আহত তানজিম সাইয়ারা তটিনী

চট্টগ্রামে আসন্ন ঈদের একটি নাটকের শুটিং করতে গিয়ে গতকাল রবিবার গুরুতর আহত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। কয়েক দিন ধরে চট্টগ্রামে আসন্ন ঈদের একটি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছিলেন তিনি। তথ্যটি নিশ্চিত করেছেন তারই সহশিল্পী তৌসিফ মাহবুব।

জানা গেছে, চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশে এক বাংলোতে ‘মন মঞ্জিলে’ নামের একটি নাটকের শুটিং করছিলেন তটিনী ও তৌসিফ।

শুটিং চলাকালীন সময়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অসাবধানতাবশত শুটিংয়ের একটি লাইটস্ট্যান্ড তটিনীর ওপরে পড়ে যায়। এতে মাথায় গুরুতর চোট পান অভিনেত্রী। এরপর তাকে দ্রুত পাশে অবস্থিত ম্যাক্স হাসপাতালে নেওয়া হয়।

অভিনেতা তৌসিফ মাহবুব বলেন, ‘আমরা ঈদের একটি নাটকের শুটিং করছিলাম চট্টগ্রামে।

সন্ধ্যায় সেটের একটি লাইটস্ট্যান্ড তটিনীর মাথার ওপরে পড়ে। সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে এসেছি। আপাতত ভালো আছে সে।’

চিকিৎসক জানিয়েছেন, যেহেতু মাথায় চোট লেগেছে, এখন সম্পূর্ণ বিশ্রাম প্রয়োজন।

তারা পর্যবেক্ষণে রেখেছেন। কথা বলতে নিষেধ করেছেন তাকে। ঈদুল আজহার জন্য নির্মিত এ নাটকটি নির্মাণ করছেন হাসিব হোসাইন রাখি। আবার কবে ফিরবেন শুটিংয়ে তা জানা যায়নি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা
0
Share