Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

শুক্রবার দীপ্ত টিভিতে ‘দীপ্ত অ্যাওয়ার্ড ২০২৪’   

অনুষ্ঠানের নাচের প্রোগ্রামে চিত্রনায়িকা বুবলী | ছবি: ফেসবুক

আজ ২০ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় দীপ্ত টিভিতে প্রচারিত হবে ‘দীপ্ত অ্যাওয়ার্ড ২০২৪’। গত এক বছরে দীপ্ত টেলিভিশনে প্রচারিত একক ও ধারাবাহিক নাটক, ডাবিং সিরিয়াল ও ওটিটি প্ল্যাটফরম দীপ্ত প্লেতে আলোচিত ওয়েব ফিল্মগুলোর ওপর ভিত্তি মোট ১৩টি ক্যাটাগরিতে দেওয়া হচ্ছে এবারের দীপ্ত অ্যাওয়ার্ড।

এই আয়োজনে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডস দূতাবাসের প্রধান আন্দ্রে কারস্টেন্স, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সারা যাকের, অভিনয়শিল্পী আজিজুল হাকিম, দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, পরিচালক পারভীন হাসান,পরিচালক কাজী জাহিন হাসান, দীপ্ত টিভির সিইও তাসনুভা আহমেদ টিনা এবং অন্য অভিনয়শিল্পীরা।

দীপ্ত টিভির নিজস্ব ওয়েবসাইট লিংকে প্রাপ্ত দর্শকের ভোটে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হয়েছে। এ ছাড়া জুরি বোর্ডের বিচার বিবেচনায় নিয়ে আরো দুটি অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। ‘দীপ্ত অ্যাওয়ার্ড ২০২৪’-এর আয়োজনে নৃত্য পরিবেশন করেছেন চিত্রনায়িকা দীঘি, চিত্রনায়িকা বুবলী, অভিনয়শিল্পী তানজিন তিশা এবং নৃত্যশিল্পী বারিষ হক। কোরিওগ্রাফিতে ছিলেন সোহাগ ড্যান্স। সংগীতে ছিলেন পারশা।

পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মৌসুমী মৌ। ‘দীপ্ত অ্যাওয়ার্ড ২০২৪’ অনুষ্ঠানটির প্রযোজনায় ছিলেন মো মাসুদ মিয়া।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কেটি পেরির বিরুদ্ধে যৌন হেনস্তার গুরুতর অভিযোগ

কেটি পেরি ও রুবি রোজ মার্কিন পপ তারকা কেটি পেরির বিরুদ্ধে যৌন হেনস্তার একটি গুরুতর অভিযোগ সামনে এসেছে। প্রায়…
কেটি পেরির বিরুদ্ধে

ইরানি নির্মাতা জাফর পানাহি টাইম ম্যাগাজিনের তালিকায়

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী তালিকা এ বছর ইরানি নির্মাতা জাফর পানাহি টাইম ম্যাগাজিনের শীর্ষ ১০০ প্রভাবশালীর…
ইরানি নির্মাতা জাফর পানাহি টাইম ম্যাগাজিনের
0
Share