Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

শিক্ষার্থীদের সঙ্গে পথে কাজ করলেন পারসা 

পারসা ইভানা । ছবি: ফেসবুক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন অভিনেত্রী পারসা ইভানা। এবার শহরকে সুন্দর করে গড়ে তুলতে রাস্তায় নেমে শিক্ষার্থীদের সাথে কাজ করলেন তিনি।

৮ আগস্ট পারসা তার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুকে দুইটি ছবি পোস্ট করেন। একটি ছবিতে পারসা শিক্ষার্থীদের সাথে হাসি মুখে ফ্রেমবন্দী হয়েছেন। আর অন্য একটি ছবিতে দেয়ালে রঙ করার সময় ফ্রেমবন্দী হয়েছেন অভিনেত্রী।

পারসা পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘আমরাই বাংলাদেশ। নতুন রঙে উত্তরা’। সাথে তিনি জুড়ে দিয়েছেন বাংলাদেশের জাতীয় পতাকার একটি ইমোটিকন ও ভালোবাসার একটি ইমোটিকন।

শিক্ষার্থীদের মাঝে পারসা ইভানা । ছবি: ফেসবুক

মূলত আন্দোলনের কারণে দেশের রাস্তাঘাটের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তাই শহরের রাস্তার সৌন্দর্য ফিরিয়ে আনার দায়িত্বও কাঁধে তুলে নিয়েছেন শিক্ষার্থীরাই। আর সেই উদ্যোগেই কাজ করতে উত্তরার রাস্তায় নেমেছিলেন পারসা।

এর আগে একটি পোস্ট করে পারসা জানিয়েছিলেন রাস্তা পরিষ্কার করার জন্য অথবা দেয়ালে যদি রং করা লাগে, তাহলে তিনি সাহায্য করতে চান। সেই কথা অনুযায়ীই ৮ আগস্ট কাজে নেমেছিলেন তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জান্নাত জুবায়ের রাহমানি- দেখে নিন নায়িকার ১০টি ছবি

নেটফ্লিক্স সিরিজ ‘গ্লোরি জান্নাত জুবায়ের রাহমানি সাত বছর বয়স থেকেই লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় নিয়মিত।…
জান্নাত জুবায়ের রাহমানি

অভিনেত্রী রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি দিয়েছেন বিজেপি সমর্থকরা

বিধানসভার নির্বাচন ভারতের পশ্চিমবঙ্গে চলছে বিধানসভার নির্বাচন। এবারের নির্বাচন চলছে দুই দফায়। গত ২৩ এপ্রিল…
অভিনেত্রী রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি
0
Share