Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

শাকিব-মিমির রসায়ন ও কনার কণ্ঠে নাম্বার ওয়ান ‘দুষ্টু কোকিল’

‘দুষ্টু কোকিল’ গানের দৃশ্যে শাকিব খান ও মিমি চক্রবর্তী | ছবি: গানের ভিডিও থেকে নেওয়া

দেশব্যাপী চলছে ‘তুফান’ তাণ্ডব। আর এই সিনেমার ‘দুষ্টু কোকিল’ শিরোনামের গানটি রয়েছে আলচনার শীর্ষে। ভিউ ছাড়িয়েছে ছয় মিলিয়নের ঘর। রয়েছে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে!

আকাশ সেনের কথা-সুরে দিলশাদ নাহার কনার গাওয়া ‘দুষ্টু কোকিল’ রয়েছে সকলের মুখে মুখে। কণ্ঠশিল্পী হিসেবে কনা শ্রোতাপ্রিয় গায়িকাদের একজন। তবে শাকিব-মিমির রসায়নে এই গানটি যেন পরিপূর্ণতা পেয়েছে কনার কণ্ঠে। প্রশংসা কুড়াচ্ছে ওপার বাংলার আকাস সেনের গাওয়া অংশটুকুও।

এই প্রসঙ্গে কনা জানিয়েছেন, ‘আমি জানি এ গানটির ( দুষ্টু কোকিল ) অপেক্ষায় ছিলেন সবাই। গানটি প্রকাশের আগেই দারুণ সাড়া পেয়েছিলাম। এবার পুরো গান আসার পর শুভেচ্ছার বন্যায় ভাসছি। আমি কৃতজ্ঞ রায়হান রাফী, সুপারস্টার শাকিব খান, মিমি চক্রবর্তীসহ ‘তুফান’র পুরো টিমের প্রতি। অশেষ কৃতজ্ঞতা শ্রোতা-দর্শকদের প্রতি।’

বাংলাদেশে ট্রেন্ডিংয়ে শীর্ষ স্থানে থাকা এই আইটেম সং ২০ জুন, বৃহস্পতিবার সন্ধ্যায় ওটিটি প্ল্যাটফর্ম চরকির ইউটিউব চ্যানেলে মুক্তির পায়। মাত্র দুই দিনে গানটি দেখা হয়েছে ৬ মিলিয়নের বেশি! কমেন্ট বক্সেও ভেসে বেড়াচ্ছে ১০ হাজারের বেশি ভক্তদের কমেন্টস।   

 এর আগে ‘দুষ্টু কোকিল’ এর এক ঝলক দেখানো হয় ‘তুফান’ ট্রেলারে। সেই অল্প কিছু অংশতেই বাজিমাত করে গানটি। দর্শকের সাড়া দেখে কিছুটা আঁচ করা গিয়েছিল যে গানটি ছাড়িয়ে যাবে সিনেমার আগের দুটি গান গুলোকে।

‘লাগে উরাধুরা’ গানকে টপকে যাওয়ার পুরো প্রস্তুতি নিয়েই প্রকাশ্যে এসেছে ‘দুষ্টু কোকিল’!  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share