Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জুন ১৩, ২০২৬

শত্রু বেড়ে গেছে মিষ্টি জান্নাতের

মিষ্টি জান্নাত | ছবি: ফেসবুক

অভিনেত্রী মিষ্টি জান্নাতকে নিয়ে সম্প্রতি সৃষ্টি হয়েছে নানান বিতর্ক ও গুঞ্জন। বিষয়টি নিয়ে এবার খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী।

একটি সংবাদ সম্মেলনে মিষ্টি জানান, ‘ভাইরাল হওয়ার পরে কাজের চাপ বেড়েছে। তবে হঠাৎ করে শক্রও বেড়ে গেছে। কিছু নায়িকা আছে যারা আমার প্রথম থেকে শত্রু ছিল তবে ভাইরাল হওয়ার পরে তারা আমার ক্লিনিকে নোটিশ পাঠিয়েছে।’

অভিনেত্রী আরও বলেন, ‘আমার ক্লিনিকে ভুল চিকিৎসা হয় এমন প্রমাণ করার জন্য কিছু মানুষকে রোগী সাজিয়ে পাঠানো হচ্ছে। আর তাদের দিয়ে বলানো হচ্ছে যে. আমি এখানে কোনও চিকিৎসা দিতে পারি না। অথচ সেখানে চিকিৎসা দিয়ে থাকেন প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসররা।’

প্রসঙ্গত, ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সাথে বিয়ের গুঞ্জনে নতুন করে আলোচনায় আসেন জান্নাত। এরপর থেকে তাকে নিয়ে চলছে নানান জল্পনা- কল্পনা। পরবর্তীতে অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে নিয়ে অভিনেত্রী বিস্ফোরক এক মন্তব্য করলে তাকে নিয়ে আলোচনা- সমালোচনা আরও বেড়ে যায়।

উল্লেখ্য যে, ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন মিষ্টি জান্নাত। সালটি ছিল ২০১৪। এরপর আরও কিছু সিনেমায় তাকে দেখা গেলেও কাজের কারণে নয়, তিনি বেশির ভাগ সময়ই আলোচনায় এসেছেন বিয়ের খবর সহ নানা মুখরোচক খবরের অংশ হয়ে। অভিনয় ছাড়াও জান্নাতের আরেক পরিচয়- তিনি একজন দন্ত্য চিকিৎসক।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জীবনের প্রথম সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন আদনান আল রাজীব

পূর্ণদৈঘ্য সিনেমা নির্মাণের ঘোষণা আদনান আল রাজীব দেশের অন্যতম জনপ্রিয় ও দক্ষ নির্মাতা। বিজ্ঞাপনচিত্র দিয়ে তার…
আদনান আল রাজীব

ফিফা বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে ভোলেন নি সঞ্জয়

ফিফার মঞ্চে সঞ্চয় ফুটবল বিশ্বকাপ শুধু একটি ক্রীড়া আসর নয়, এটি বিশ্বের সংস্কৃতি, সঙ্গীত এবং বৈচিত্র্যেরও এক…
সঙ্গীতশিল্পী ও প্রযোজক সঞ্জয়

শিল্পী-নির্মাতাদের জন্য ১,০০০ কোটি টাকার বাজেট

ডিজিটাল সেবা ও যন্ত্রপাতিতে কর-সুবিধা, শিল্পে গতি আশা শিল্পী, চলচ্চিত্র নির্মাতা, কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড়…
শিল্পী-নির্মাতাদের জন্য ১,০০০ কোটি টাকার বাজেট
0
Share