Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

রাজ চক্রবর্তীর নেক্সট হিরো শাকিব খান?

নির্মাতা রাজ চক্রবর্তী ও শাকিব খান (কোলাজ করা) | ছবি: ফেসবুক

এবার বাংলার ‘তুফান’ ওপার বাংলায় অনেকটাই ম্লান! তবে অভিনেতা হিসেবে কলকাতায় শাকিব খানের কদর কিন্তু তুঙ্গে। সম্প্রতি জোর গুঞ্জন শোনা যাচ্ছে নির্মাতা রাজ চক্রবর্তীর আগামী সিনেমার নায়ক হচ্ছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিবের সঙ্গে কাজ করার বিষয়ে মুখ খুলেন ‍পরিচালক রাজ চক্রবর্তী। সাক্ষাৎকারে শাকিবের সঙ্গে কাজের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘না, তো আমাদের এ বিষয়ে কোন কথা হয়নি, তাই এখনই কিছু বলতে পারছি না। তবে হ্যাঁ, একসাথে কাজ করা গেলেন দারুণ হবে।’

‘তুফান’ সিনেমার প্রচারণায় ভারতে গিয়েছেন শাকিব। বিভিন্ন ভারতীয় গণমাধ্যম গুলোর খবর থেকে জানা যায়, ওপার বাংলায় যাওয়ার পরে রাজের আলাপ হয়েছে তার। এমনটা হলেও হতে পারে যে শাকিবকে নিয়েই পরবর্তী সিনেমা বানাচ্ছেন ওপার বাংলার জনপ্রিয় পরিচালক।

উল্লেখ্য, রাজ চক্রবর্তীর আগামী ছবি ‘বাবলি’র গান এবং টিজার বেশ মন জয় করে নিচ্ছে দর্শকদের। অনেকদিন পর শুভশ্রী আবারও রাজের পরিচালনায় কাজ করছেন। এদিকে শাকিব খানের হাতে বেশ কিছু নতুন ছবির কাজ রয়েছে। তুফানের সাফল্যে শাকিব বেশ উচ্ছ্বসিত।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share