Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১১, ২০২৬

রমজানে জয়া আহসানের আহ্বান

জয়া আহসান | ছবি: ফেসবুক

অভিনেত্রী জয়া আহসান তার অভিনয় গুণে দর্শকদের মনে বিচরণ করেন তো বটেই। অভিনয়ের বাইরে একজন প্রাণীপ্রেমী হিসেবেও তিনি সুপরিচিত দর্শকদের মাঝে। রমজান মাসের শুরুতেই আরও একবার বহিঃপ্রকাশ ঘটলো অভিনেত্রীর এই প্রেমের।

১২ মার্চ অসহায় পশু-প্রাণীদের জন্য সহায়তা চেয়ে নিজের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করেছেন জয়া। একটি ছবি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, ‘আমাদের দেয়া কেক, বিস্কুটেই রাস্তার বেশিরভাগ কুকুরদের পেট ভরে। কিন্তু রমজান মাসে সেটাও তাদের কপালে জোটে না। তারা তো আর আমাদের মতো রোজা রাখে না। তাই সামান্য খাবারের জন্য সারাদিন এদিক-সেদিক ঘুরে বেড়ায়।’

জয়া আহসানের পোস্ট থেকে নেয়া স্ক্রিন শট

এরপরই জয়া সকলের কাছে আহ্বান জানান এসব অসহায় প্রাণীদের জন্য এগিয়ে আসতে। তিনি যোগ করেন, ‘চলুন এই রমজানে আমরা রাস্তার এই অসহায় প্রাণীদের কথা একটু চিন্তা করি। আমাদের ঘরের বাইরে তাদের জন্য কিছু খাবার রেখে দেই।’

অসহায় প্রাণীদের জন্য জয়ার এমন আহ্বান নেটিজেনদের মনে ধরেছে বেশ। অনেককেই অভিনেত্রীর পোস্টে ইতবাচক মন্তব্য করতে দেখা যাচ্ছে।

প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসে হাতি পালনে নিবন্ধন সনদ এবং সনদ নবায়ন বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্ট রিট আবেদন করেছিলেন জয়া আহসান। মূলত হাতি দিয়ে সার্কাস, হাতির পিঠে ভ্রমণ, বিয়ে বাড়িতে শোভাবর্ধন, বাণিজ্যিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের র‍্যালিতে বিজ্ঞাপনের মতো নানান বিনোদনের কাজে হাতিকে ব্যবহার করে কষ্ট দেওয়ার বিপক্ষে অভিনেত্রী। যার কারণে এই ব্যবহার বন্ধে হাইকোর্টে রিট করেন তিনি। পরবর্তীতে এসব কাজে ব্যক্তি মালিকানায় লাইসেন্স দেওয়ার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে জয় হয়েছিল জয়ার।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে

‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে সব রেকর্ড ছাড়িয়ে গেলো

‘ধুরন্ধর ২’ বলিউড জগতকে রণবীর সিং একাই মাতিয়ে রেখেছেন সম্প্রতি। তাঁর অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ দিয়ে শুরু এই…
‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে

সিয়ামের সিনেমায় নাতালিয়া – আইটেম গানে চমক

প্রথম কোনো বাংলা সিনেমায় অভিনয়ে নাতালিয়া সিয়ামের সিনেমায় নাতালিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি…
সিয়ামের সিনেমায় নাতালিয়া

ঈদে মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’ মুক্তি পাচ্ছে

স্পাই সিরিজ ‘ক্যাকটাস’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরী ও প্রীতম…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’
0
Share