Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ১৩, ২০২৬

যাকে বিয়ে করছেন প্রিয়াঙ্কা চোপড়ার ভাই 

প্রিয়াঙ্কা চোপড়া, সিদ্ধার্থ চোপড়া ও নীলম উপাধ্যায় । ছবি: গুগল

সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার ভাই সিদ্ধার্থ চোপড়া। কে হতে যাচ্ছে তার স্ত্রী?

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার তথ্যানুযায়ী, দক্ষিণী সিনেমার অভিনেত্রী নীলম উপাধ্যায়কে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন সিদ্ধার্থ চোপড়া। ইতিমধ্যেই তাদের বাগদান সম্পন্ন হয়েছে। চলছে বিয়ের বিভিন্ন আনুষ্ঠানিকতা।

ইনস্টাগ্রামে নিজেদের বাগদানের কয়েকটি ছবি পোস্ট করেছেন নীলম। ছবিতে দেখা যায়, সেদিন গোলাপী রঙের লেহেঙ্গায় সেজেছেন নীলম। অপরদিকে ক্রিম কালারের শেরওয়ানি পরেছিলেন সিদ্ধার্থ। দুটি ছবিতে দেখা যায় রেজিস্ট্রি পেপারে স্বাক্ষর ও টিপ সই দিচ্ছেন দুজনে।

বাগদান ছাড়াও বিয়ের অন্যান্য আয়োজন থেকেও ছবি পোস্ট করেছেন নীলম। তাছাড়া প্রিয়াঙ্কা চোপড়াও পিছিয়ে নেই বিভিন্ন আনুষ্ঠানিকতা থেকে আনন্দঘন পারিবারিক মুহূর্তের ছবি পোস্ট করতে।

বাগদানের অনুষ্ঠান থেকে । ছবি: হিন্দুস্তান টাইমস

নীলমের জন্ম ও বেড়ে ওঠা মুম্বাইয়ে। ২০১২ সালে তেলেগু ভাষার ‘মিস্টার ৭’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক করেন তিনি। নীলম অভিনীত ছয়টি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

ভাইয়ের বিয়ে উপলক্ষে ২৩ আগস্ট সকালে হঠাৎ মুম্বাইয়ে আসেন প্রিয়াঙ্কা চোপড়া। কোনো আগাম বার্তা ছাড়াই আচমকা অভিনেত্রী মার্কিন মুলুক থেকে ভারতে আসলে সৃষ্টি হয় নানা জল্পনা-কল্পনার। এর মাঝে ভাইয়ের বিয়ের খবর প্রকাশ্যে আসলে প্রিয়াঙ্কাকে নিয়ে নানান গুঞ্জন ও চর্চা কিছুটা কমে।

তবে এখনও তার ভক্ত ও অনুরাগীদের অনেকেই আশায় আছেন, ভাইয়ের বিয়ের আনুষ্ঠানিকতার মাঝে অভিনেত্রীর আবারও বলিউডের নতুন প্রজেক্টে কাজ করার ঘোষণা আসার।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ আসছে পহেলা বৈশাখে  

জেফার ও প্রীতমের ওয়েব ফিল্ম শিহাব শাহীন নির্মিত জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ মুক্তি পাচ্ছে পহেলা বৈশাখের দিন।…
জেফার–প্রীতমের ‘তুমি আমি শুধু’

কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন

সংগীতশিল্পী আশা ভোঁসলে ভারতের কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন। রবিবার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ…
কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন
0
Share